তৃতীয়বার বিশ্বসেরা মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতে আবারও বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গতকাল সোমবার রাতে ফিফা সুইজারল্যান্ডের জুরিখে এ ঘোষণা দেয়।এক প্রতিক্রিয়ায় বার্সেলোনার এই তারকা বলেন, ‘এটা পুরস্কারটা সম্মানের এবং জেতা অনেক আনন্দের। এটা অনেক বড় সম্মানের। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার আর্জেন্টাইন ও বার্সা সতীর্থদের।’ ফিফা ডট কম।