তেঁতুলিয়ায় আজ শেষ হচ্ছে রোড শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নের যাত্রা নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া অভিমুখে রোড শো আজ শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শেষ হচ্ছে। এ উপলক্ষে পঞ্চগড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা এবং সরকারি ও বেসরকারি ব্যাংকের অংশগ্রহণে মেলার আয়োজন করা হয়েছে। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মু. ফরীদ উদদীন আহমাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী, জেলা প্রশাসক বনমালী ভৌমিক প্রমুখ। সভায় এসএমই অর্থায়ন, কৃষি খাতে বিনিয়োগ বিষয়ে সচেতনতা, মানি লন্ডারিং প্রতিরোধ এবং ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরণে উত্সাহিত করার বিষয়ে আলোচনা করা হচ্ছে।বিকেলে তেঁতুলিয়ায় পৌঁছাবে রোড শোর গাড়িবহর। সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তেঁতুলিয়া পাইলট হাইস্কুল মাঠে। দেশের উত্তর প্রান্ত তেঁতুলিয়ায় রোড শোর সমাপ্তি টানবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী।