তেঁতুলিয়ায় কৃষক খুন, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সাজু (৩০) নামের একজন কৃষক খুন হয়েছেন। পুলিশ আজ শনিবার সকালে তাঁর লাশ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।পুলিশ জানায়, জেলার তেঁতুলিয়া উপজেলার তীরনই ইউনিয়নের আলেরবাড়ি গ্রামের সাজু গতকাল শুক্রবার রাতে খেতের পাশে শ্যালো মেশিন ঘরে ঘুমাতে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন একই গ্রামের নূর আলী। সকালে এলাকার লোকজন মেশিন ঘরে সাজুর রক্তাক্ত মৃত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে।তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব-উল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে নূর আলীকে আটক করা হয়েছে।