তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগের তেজগাঁও কলেজ শাখার সাধারণ সম্পাদক মিথুন ঢালীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার বিকেলে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। মিথুন ঢালীকে সংগঠন থেকে বহিষ্কার করে যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল প্রথম আলো ডটকমকে জানান, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। কোটার দাবিতে তেজগাঁও কলেজের ছাত্রলীগের নেতারা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ ওঠার পর আজ এই ব্যবস্থা নেওয়া হলো।আজ ‘প্রথম আলো’তে ‘তেজগাঁও কলেজে আবার ছাত্রলীগের ভাঙচুর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।