তেজগাঁও শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে তেজগাঁও শিল্পাঞ্চলের পদ্মা পলি কটন মিলসের শ্রমিকেরা আজ সোমবার সকাল থেকে কারখানার সামনে বিক্ষোভ করেন। পরে বেলা দুইটার দিকে পুলিশ শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলোচনায় বসার ব্যবস্থা করে দিলে তাঁরা বিক্ষোভ বন্ধ করেন। তবে বেলা সাড়ে তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেনি।শ্রমিকেরা জানান, কর্তৃপক্ষ ঈদের পর শতাধিক শ্রমিককে ছাঁটাই করে। সহকর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবি জানানোর পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাই তাঁরা বাধ্য হয়ে গতকাল রোববার থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রমিকদের বিক্ষোভ এবং উভয়পক্ষের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।