তেজগাঁওয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বিজি প্রেসের মহাপরিচালকের বাসভবনের সীমানা দেয়ালের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে লাশটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, লাশের গলায় জখম রয়েছে। পুলিশের ধারণা, তাঁকে শ্বাস রোধ করে হত্যার পর দুর্বৃত্তরা লাশ এখানে ফেলে গেছে।তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গতকাল রাত সোয়া তিনটায় বিজি প্রেসের মহাপরিচালকের বাসভবনের সীমানা প্রাচীরের দক্ষিণ পাশে রাস্তার ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁর পরনে ছিল চেক লুঙ্গি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।