তেজগাঁওয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ জয়নাল আবেদীন (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ফয়েজুর রহমান জানান, জয়নাল ওই নির্মাণাধীন ভবনের তত্ত্বাবধায়ক (ফোরম্যান) ছিলেন। আজ সকাল সাড়ে ছয়টার দিকে তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরী বাজারে নির্মাণাধীন ২৩/ক ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে জয়নালের লাশ উদ্ধার করা হয়। তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।