তেজগাঁওয়ে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ে ছুরিকাঘাতে মো. আনিস (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে তেজগাঁও ইন্দিরা রোডের আনোয়ারা পার্কসংলগ্ন ফুটপাত থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরের বাঁ পাশে ছুরিকাঘাতের চিহ্ন এবং ফুটপাতে একটি ছুরি পড়ে থাকতে দেখা যায়। ছুরিটি উদ্ধার করা হয়েছে। পরে লোকজনের কাছ থেকে জানা যায়, নিহত ওই ব্যক্তির নাম মো. আনিস। ঘটনাটি কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।