তেজগাঁওয়ে জোড়া লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁও শিল্পাঞ্চলে সাতরাস্তার মোড় এলাকার পিকআপ স্ট্যান্ড থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মিজানুর রহমান (৩২)।পুলিশ জানিয়েছে, নিহত মিজানুর তেজগাঁও থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ছাড়া তিনি কারওয়ান বাজারে ব্যবসা করতেন এবং ওয়াসার ঠিকাদার ছিলেন। মিজানুরের বাসা পূর্ব তেজতুরী পাড়ায়।তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ জানায়, স্থানীয় এলাকাবাসীর কাছে খবর পেয়ে গতকাল রাত তিনটার দিকে পুলিশ তেজগাঁও শিল্পাঞ্চলের পিকআপ স্ট্যান্ডে যায়। সেখানে দুটি পিকআপের মধ্যবর্তী জায়গা থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। লাশ দুটির সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতের ভাই আবদুল মোতালেব জানান, গত ২৯ জুন বেলা দেড়টার দিকে তাঁর ভাই মিজানুর স্ত্রী আফরোজা আক্তারকে ফোন করে জানান, তিনি বিপদে আছেন। এর পর ফোন কেটে যায় এবং পরে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ওই দিনের পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।পুলিশ জানায়, পরিচয় না পাওয়া আরেক নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর পরনে ছিল ঘিয়া রঙের প্যান্ট ও শার্ট।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, এই দুজনকে অন্যত্র খুন করে পিকআপ স্ট্যান্ডে ফেলে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।