তেজগাঁওয়ে টেক্সটাইল মিলে আগুন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার একটি বেসরকারি টেক্সটাইল মিলে আজ রোববার রাত আটটার দিকে ভয়াবহ আগুন লাগে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, তেজগাঁওয়ের একটি বেসরকারি টেক্সটাইল কারখানার টিনশেড গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সদর দপ্তর ফুলবাড়ী থেকে তিনটি, মোহাম্মদপুরের দুটি এবং তেজগাঁওয়ের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।তবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। বাসস।

ভিডিও: হাসান রাজা, প্রথম আলো