তেজগাঁওয়ে পিকআপের চাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাতরাস্তার মোড়ে আজ সোমবার সকালে পিকআপ ভ্যানের চাপায় ফারুক হোসেন নামের এক পরিবহনকর্মী নিহত হয়েছেন। তিনি তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের কর্মী ছিলেন।পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে সাতরাস্তার মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান ফারুককে চাপা দেয়। আশপাশের লোকজন ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ পিকআপ ভ্যানের চাপায় পরিবহনকর্মী ফারুকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পিকআপটি আটক করা যায়নি।