তেজগাঁওয়ে বাসের চাপায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাত রাস্তা মোড়ে আজ শনিবার সকালে বাসের চাপায় রিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। রিকশার যাত্রীর নাম সুমন (৩০)। তবে রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি।তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর অর রশীদ প্রথম আলোকে বলেন, আজ সকাল সাতটার দিকে সাতরাস্তার মোড়ে একটি বাস রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার চালক মারা যান। গুরুতর আহত অবস্থায় রিকশার যাত্রী সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছেন।