তেজগাঁওয়ে সন্ত্রাসীর ছুরিকাঘাতে পোশাক কর্মী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে আজ বুধবার দুপুরে সন্ত্রাসীর ছুরিকাঘাতে সুমি আক্তার (২২) নামের এক পোশাক কর্মী নিহত হয়েছেন।বাবু, মোতালেবসহ সুমির কয়েকজন সহকর্মী জানান, সুমি তেজগাঁও শিল্পাঞ্চলের শেফাল গার্মেন্টসের কর্মী ছিলেন। দুপুরে খাওয়ার জন্য তিনি বাসায় যাচ্ছিলেন। বেলা দেড়টার দিকে বলাকা মোড়ে তাঁকে ছুরিকাঘাত করা হয়। সঙ্গে থাকা সহকর্মীরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা দুইটার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাত্ক্ষণিক তাঁর নাম জানা যায়নি।