তেজস্ক্রিয়তা নিয়ে ভুয়া বার্তায় সয়লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের পারমাণবিক বিদ্যুেকন্দ্র ফুকুশিমায় বিস্ফোরণ ঘটায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার হার ক্রমেই বাড়ছে। তেজস্ক্রিয়তার ভয়াবহতা নিয়ে বিবিসির বরাত দিয়ে গতকাল সোমবার থেকে ই-মেইল, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে। বিবিসি অনলাইন দাবি করেছে, তাদের বরাত দিয়ে পাঠানো এসব বার্তা ভুয়া।এ ধরনের বেশ কিছু বার্তা বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল ছিল আজ মঙ্গলবার সারা দিন। দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিত্সকদের বরাত দিয়েও এসব বার্তা ছড়ানো হয়েছে।এসব বার্তায় বলা হয়েছিল, জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুেকন্দ্রে আজ (গতকাল) বিকেল সাড়ে চারটায় বিস্ফোরণ ঘটেছে। যদি কাল বা পরের কয়েক দিনে বৃষ্টি হয় বাইরে বের হবেন না। যদি বাইরে বের হন, তবে অবশ্যই বর্ষাতি (রেইন কোট) সঙ্গে নিয়ে বের হবেন। এই সময়ে এসিড বৃষ্টি হতে পারে। এ বৃষ্টি যেন কোনোভাবেই আপনার শরীরে না লাগে। শরীরে লাগলে চামড়া পুড়ে যেতে পারে, চুল পড়ে যেতে পারে, এমনকি ক্যানসারও হতে পারে। নিজে নিরাপদে থাকুন এবং অনুগ্রহ করে বার্তাটি প্রিয়জনদের কাছে পাঠিয়ে দিন।বিবিসির বরাত দিয়ে পাঠানো ই-মেইল বার্তায় বলা হয়, জাপান সরকার নিশ্চিত করেছে ফুকুশিমা পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণ ঘটেছে। এশিয়ার দেশগুলোর উচিত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা। যদি বৃষ্টি নামে, ২৪ ঘণ্টা ঘরের ভেতরেই থাকুন। দরজা-জানালা বন্ধ রাখুন। বেটাডিন (অ্যান্টিসেপটিক সলিউশন) দিয়ে ঘাড়ের থাইরয়েড গ্রন্থি-অঞ্চল মুছে ফেলতে হবে। কারণ তেজস্ক্রিয়তা প্রথমেই থাইরয়েড গ্রন্থিকে আক্রমণ করে। অনুগ্রহ করে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। প্রথমেই তেজস্ক্রিয়তা আজ বিকেল চারটার দিকে ফিলিপাইনে ছড়িয়ে পড়বে। যদি আজ বা পরবর্তী কয়েক দিন হংকংয়ে বৃষ্টি হয়, তবে বৃষ্টিতে ভিজবেন না। যদি বাইরে যেতে চান, তাহলে ছাতা অথবা বর্ষাতি ব্যবহার করুন। এমনকি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও। বৃষ্টির মাধ্যমে এই তেজস্ক্রিয়তার ফলে চামড়া পুড়ে যেতে পারে, অ্যালোপেসিয়া, এমনকি ক্যানসারও হতে পারে।