তেজস্ক্রিয়ামুক্ত হতে ফুকুশিমার ৩০-৪০ বছর লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুেকন্দ্রকে তেজস্ক্রিয়ামুক্ত ও স্বাভাবিক করতে ৩০ থেকে ৪০ বছরের পরিকল্পনা নেওয়া হয়েছে। ফুকুশিমা নিয়ে কর্তৃপক্ষের পরবর্তী পর্যায়ের পরিকল্পনায় এ কথা বলা হয়েছে।জাপান সরকার আজ বুধবার জানিয়েছে, ফুকুশিমা থেকে ব্যবহূত জ্বালানি অপসারণ আগামী দুই বছরের মধ্যে শুরু করা হবে। আর ক্ষতিগ্রস্ত চুল্লিগুলো থেকে ক্ষতিকর জ্বালানি ১০ দিনের মধ্যে সরিয়ে নেওয়া শুরু করা হবে।কয়েক মাসের চেষ্টার পর কর্তৃপক্ষ গত সপ্তাহে জানায়, তারা ফুকুশিমার চুল্লিগুলো ঠান্ডা করতে পেরেছে। এতে এখন ফুকুশিমার সীমানায় তেজস্ক্রিয়তার বিচ্ছুরণ কম মাত্রায় রাখা সম্ভব হতে পারে।জাপানের বাণিজ্যমন্ত্রী ইউকিও এদানো জানান, দীর্ঘমেয়াদি ওই পরিকল্পনা বাস্তবায়নে কী পরিমাণ অর্থ ব্যয় হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে বিদ্যুেকন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রনিক পাওয়ার কোম্পানির এই ব্যয়ের দায়ভার নেওয়া উচিত।গত ১১ মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে বিদ্যুেকন্দ্রটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে কেন্দ্রটিতে থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। রয়টার্স।