তেভেজ অসাধারণ: মানচিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার সিটির ইতালীয় কোচ রবার্তো মানচিনি আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজের গোল করার ক্ষমতার ভূয়সী প্রশংসা করেছেন। কার্লোস তেভেজ তাঁর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এ সপ্তাহেই এক আবেগী দ্বৈরথে নামবেন। এই দ্বৈরথের আগে বর্তমান কোচ মানচিনির প্রশংসা কার্লোস তেজেজকে উদ্দীপ্ত করে তুলবে, এ কথা বলাই যায়। তেভেজ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর এ পর্যন্ত ১২টি গোল করেছেন। আগামী বুধবার তাঁর সাবেক ক্লাবের বিরুদ্ধে খেলতে নামার আগে কার্লোস তেভেজ আরেকটি গোলের স্বপ্ন দেখতেই পারেন। ম্যানচেস্টার সিটির কোচ মানচিনি কার্লোস তেভেজকে ওল্ড ট্র্যাফোডের ‘রেড ডেভিলস’দের বিপক্ষে সাফল্যের প্রধান অনুষঙ্গই মনে করছেন। তিনি তেভেজকে একজন অসাধারণ খেলোয়াড় হিসেবে বর্ণনা করে বলেন, ‘তেভেজ বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার।’তেভেজের গোল করার ক্ষমতায় মোটামুটি বিস্ময়ই প্রকাশ করেছেন মানচিনি। তিনি বলেন, ‘যে খেলোয়াড়টি কেবল ডিসেম্বরেই আট-আটটি গোল করতে পারেন, তাঁর ক্ষমতাকে শুধু অসাধারণই বলা যায়।’রবার্তো মানচিনি কার্লোস তেভেজের গোল করার ক্ষমতার পাশাপাশি তাঁকে একজন অসাধারণ ‘গেম মেকার’ হিসেবে অভিহিত করেছেন। তিনি এর পাশাপাশি তেভেজকে একজন ‘চতুর’ খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘তেভেজের দুরন্ত গতি যেকোনো দলের ডিফেন্ডারদের জন্য বিপজ্জনক।’তেভেজের ফুটবলশৈলীর পাশাপাশি আরেকটি গুণ মানচিনিকে মুগ্ধ করেছে। সেটা হলো তাঁর হাসি। এ ব্যাপারে মানচিনি বলেন, ‘তেভেজ এমন একজন খেলোয়াড়, যে সব সময় ঠোঁটের কোণে হাসি নিয়ে খেলে। এটা একটা অসাধারণ ব্যাপার।’