তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চ আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে শুরু হয়েছে। মুক্তাঙ্গন থেকে লংমার্চ শুরুর ঘোষণা দেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ। কমিটির আহ্বায়ক বলেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানিসংকট নিরসন এবং খনিজ সম্পদ ও বন্দর রক্ষায় এ লংমার্চ শুরু করা হলো। এটি ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৩০ অক্টোবর দিনাজপুরের বড়পুকুরিয়াতে গিয়ে শেষ হবে।বামপন্থী আটটি দলের সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থক লংমার্চে অংশ নিচ্ছেন। লংমার্চটি আজ টঙ্গী ও গাজীপুরে সমাবেশ করবে।বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ সংস্থাসহ সব রাষ্ট্রীয় সেবা সংস্থার পরিধি বিকশিত করার উদ্যোগ গ্রহণ, সংসদে উত্থাপিত খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাস করা, জ্বালানি মন্ত্রণালয়কে দুর্নীতিবাজ ও বহুজাতিক কোম্পানির রাহু থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে কমিটি এ কর্মসূচি পালন করছে।