তেল গ্যাস বন্দর রক্ষা কমিটির পক্ষকালের কর্মসূচি ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিএসসি-২০০৮ চুক্তি বাতিল, সুনেত্র গ্যাসক্ষেত্র থেকে জাতীয় সংস্থার মাধ্যমে দ্রুত গ্যাস উত্তোলনসহ বিভিন্ন দাবিতে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটি কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনটি আগামী ৩ মে থেকে পক্ষকালব্যাপী পদযাত্রা ও গণসংযোগ করার কর্মসূচিও ঘোষণা করেছে।কমিটি বলেছে, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে ২ মে সকাল ১০টা থেকে ৪৮ ঘণ্টা কয়লা উত্তোলন অব্যাহত থাকলেও কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হবে।আজ শুক্রবার সকালে রাজধানীর পল্টনে মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মোহাম্মদ লিখিত বক্তব্য পাঠ করেন। উপস্থিত ছিলেন আহ্বায়ক শেখ মো. শহীদুল্লাহ, বজলুর রশীদ, রুহিন হোসেন প্রমুখ।