তেল-গ্যাস রক্ষা কমিটির কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ও বিদ্যুত্সংকট নিরসনের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্বন্দর রক্ষা জাতীয় কমিটির পদযাত্রা কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা কলেজের সামনে বিদ্যুত্বন্দর রক্ষা জাতীয় কমিটির পদযাত্রায় এ হামলা চালানো হয়। এ সময় তেল-গ্যাস রক্ষা কমিটির অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুত্বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা রুহিন হোসেন প্রথম আলোকে জানান, চলমান গ্যাস ও বিদ্যুত্সংকট নিরসনে ১৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ বিকেল পাঁচটার দিকে শাহবাগ থেকে তাঁদের পূর্বনির্ধারিত পদযাত্রা কর্মসূচি শুরু হয়। পদযাত্রার মিছিল সাড়ে পাঁচটার দিকে ঢাকা কলেজের সামনে আসে। এ সময় ৩০-৩৫ জন যুবক মিছিলের পথ আগলে দাঁড়ায়। তারা ‘ছাত্রলীগ করে’ বলে নিজেদের পরিচয় দেয়। একপর্যায়ে তারা পদযাত্রার ব্যানার ছিনিয়ে নেয়, মাইক ভাঙচুর করে এবং কয়েকজনকে মারধর করে। এ সময় অন্তত ১০ জন আহত হয় বলে তিনি জানান। আহত ব্যক্তিদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আর অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। নিউমার্কেটে পৌঁছে তাদের কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল।আজ তেল-গ্যাস বন্দর রক্ষা কমিটি একযোগে ঢাকার বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করে। এরপর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য দেন তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।