তেল-গ্যাস রক্ষা কমিটির হরতালে সমর্থন নেই বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ডাকা আগামী ৩ জুলাইয়ের হরতালে সমর্থন দেবে না বিএনপি। মার্কিন প্রতিষ্ঠান কনোকোফিলিপসের সঙ্গে সরকারের চুক্তির প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছিল।আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়িত করার চেষ্টা করছে সরকার। তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলায় জড়িত করার চেষ্টার প্রতিবাদে বিএনপি এ সংবাদ সম্মেলন ডাকে।এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, কনোকোফিলিপসের সঙ্গে সরকারের চুক্তির ব্যাপারে বিএনপি কিছুই জানে না। চুক্তি না দেখে হরতালে সমর্থন দেওয়ার প্রশ্নই আসে না।মির্জা ফখরুল অভিযোগ করেন, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নতুন নতুন মামলায় জড়ানোর চেষ্টার মাধ্যমে সরকার জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।