তেল চোরাকারবারি চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল চোরাকারবারি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত দুই দিনে ঢাকা ও কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুই ট্রাকভর্তি তিন হাজার ১৬২ লিটার চোরাই সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মামা জসিম উদ্দিন (২৮), ছেঁচড়া হুমায়ুন (৫২), আলমগীর হোসেন (৫৮), সাহাবুদ্দিন খাঁ (২৮) ও জামাল খাঁ (৩২)।অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার যাত্রাবাড়ী এলাকা থেকে জামান ও সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার বুড়িচং থেকে মামা জসিম উদ্দিন ও হুমায়ুনকে এবং ব্রাহ্মণপাড়া থেকে আলমগীরকে গ্রেপ্তার করে ডিবি।ডিবি কর্মকর্তা জানান, জসিম উদ্দিন, আলমগীর ও হুমায়ুন তেল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। আর এ চোরাই তেল বিক্রি করতেন সাহাবুদ্দিন ও জামাল। এই দুজনের বিরুদ্ধে কুমিল্লায় মামলা রয়েছে।মশিউর জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মহাসড়কে তেলবাহী ট্রাক চলকদের জিম্মি করে তেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার অভিযোগ রয়েছে।