তেলআবিবে বাসে বোমা বিস্ফোরণে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে আজ বুধবার যাত্রীবাহী একটি বাসে বোমা বিস্ফোরণে ১০ জন আহত হয়েছে। ইসরায়েলের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, কর্মকর্তারা ধারণা করছেন এটি একটি ‘সন্ত্রাসী’ হামলা। এদিকে, গাজায় এক বোমা হামলায় মারা গেছে ১১ জন।জরুরি সহায়তা প্রদানকারী সংস্থাগুলো জানিয়েছে, আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের সময় বাসটি তেলআবিবের সেনা সদর দপ্তরের রাস্তা দিয়ে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, তারা ধারণা করছে, বোমাটি বাসের মধ্যে পেতে রাখা হয়েছিল। সন্দেহভাজন হামলাকারীদের খোঁজা হচ্ছে। এ হামলার পর গাজার একটি ফুটবল মাঠে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এতে ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বাসে বোমা হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ইসরাইলের পক্ষ থেকে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ওফির জেনডেলম্যান তাঁর টুইটার অ্যাকাউন্টে জানান, ‘বিস্ফোরণটি একটি বোমার মাধ্যমে করা হয়েছে এবং এটি একটি সন্ত্রাসী হামলা।’তবে হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বিবিসিকে বলেন, ‘হামাস এ হামলাকে স্বাগত জানায় এবং এটিকে কিছুদিন আগে গাজায় ইসরায়েলিদের গণহত্যার স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।