তেলভিত্তিক জ্বালানি দিয়ে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ না করার সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেলভিত্তিক জ্বালানি দিয়ে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ না করার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বুধবার জাতীয় সংসদে এ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান। সুবিদ আলী আরও জানান, দেশের বিদ্যুত্ পরিস্থিতি আগের চেয়ে ভালো। তাই ভবিষ্যতে ব্যয়বহুল বিদ্যুৎ প্রকল্প নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করে কমিটি।বর্তমানে বিদ্যুতের উৎপাদন বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, লোডশেডিং কমেছে। এ অবস্থায় তরল জ্বালানি দিয়ে বিদ্যুৎ প্রকল্প নেওয়া হলে খরচ বেড়ে যাবে। সরকারকে এ বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। ইতিমধ্যে এ ধরনের অনেক প্রকল্প নেওয়া হয়েছে। সুতরাং, নতুন করে এ জাতীয় প্রকল্প নেওয়ার দরকার নেই বলে মন্তব্য করেন সুবিদ আলী ভূঁইয়া।