তেলে সরকারের সাবসিডি দেওয়া উচিত: জয়নাল আবদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, যখন অনেক ক্ষেত্রে সরকার সাবসিডি দেয় তখন তেলের ক্ষেত্রে দেওয়া দরকার। তাহলে তেলের দাম বাড়ত না। আজ শুক্রবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জয়নাল আবদিন ফারুক আরও বলেন, গণমাধ্যমে বিরোধী দলের কথা প্রায়ই ব্ল্যাক আউট করা হয়। বিরোধী দলের চিফ হুইপ জানান, ২২ মে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিএনপি যোগ দেবে কি না, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি।