তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রোববার হরতাল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আগামী ৬ জানুয়ারি রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম এ কর্মসূচির কথা জানান।জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে কর্মসূচি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ শুক্রবার বৈঠকে বসেন ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের নেতারা। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে তাঁর গুলশানের কার্যালয়ে জরুরি বৈঠক করেন। খালেদা জিয়া গত ২৬ ডিসেম্বর ঢাকায় গণসংযোগকালে ঘোষণা দিয়েছিলেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়ালে পরদিনই হরতালের কর্মসূচি দেওয়া হবে।