তেহরানে অস্ত্রভান্ডারে বিস্ফোরণ, নিহত ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে সেনাঘাঁটির গোলাবারুদের ভান্ডারে আজ শনিবার বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। এতে ২৭ জন সেনাসদস্য নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে। অস্ত্রভান্ডারটি ইরানের রেভল্যুশনারি গার্ডসের। খবর বিবিসি।বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে এবং আকাশে হেলিকপ্টার চক্কর দিয়েছে।তেহরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ বলেছে, আজ ওই বিস্ফোরণ ঘটে। সেনাঘাঁটিটি রাজধানীর কেন্দ্রস্থল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।স্থানীয় সাংসদ হোসেইন গারৌসি বলেছেন, গোলাবারুদের ওই গুদামের একটা অংশে বিকট শব্দে বিস্ফোরণ হয়।