তৈমুরের ভাইয়ের যত অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডের বিএনপিসমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদ অভিযোগ করেছেন, তাঁর ভোটারদের ভোটকেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সাংবাদিক কার্ড ব্যবহার করে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করছে। মাকসুদুল আলম খন্দকার বিএনপিসমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারের ছোট ভাই। গতকাল গভীর রাতে তৈমুর আলম খন্দকার নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তাঁর ছোট ভাই মাকসুদুল আলম খন্দকার ১৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।নারায়ণগঞ্জের আদর্শ স্কুলকেন্দ্রের সামনে মাকসুদুল আলম খন্দকার প্রথম আলোকে বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী রবিউল হোসেন সাংবাদিক কার্ড ব্যবহার করে যখন তখন কেন্দ্রে ঢুকছেন এবং প্রভাব বিস্তার করছেন। ফলে ভোটাররাও ভয় পাচ্ছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ঠিকমতো কাজ করছে না। আমার প্রশ্ন, একজন কাউন্সিলর প্রার্থী কীভাবে সাংবাদিক কার্ড পান? তিনি এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান।