তৈরি পোশাক ও নির্মাণ খাতে ১৮ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি পোশাক ও নির্মাণশিল্পের শ্রমিকদের দক্ষতা উন্নয়নে যুক্তরাজ্য সরকার ১৮ মিলিয়ন পাউন্ড দেবে। আজ বুধবার ব্রিটিশ হাইকমিশন ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির বৈদেশিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান।সফররত প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, তৈরি পোশাক ও নির্মাণশিল্পে নিয়োজিত শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে যুক্তরাজ্য সরকার নতুন এই কর্মসূচি হাতে নিয়েছে। অদক্ষ শ্রমিকেরা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন। দেশটি আশা করে, প্রশিক্ষণের ফলে আরও উন্নত মানের পণ্য উত্পাদন সম্ভব হবে। (বিস্তারিত আসছে...)