তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আবারও তোপের মুখে পড়েছেন। লন্ডনে দাঙ্গা ও লুটতরাজের পর পুলিশের তহবিল কাটছাঁটের পরিকল্পনা তাঁকে বেশ চিন্তায় ফেলেছে। বিরোধীদলীয় নেতা এডওয়ার্ড সামুয়েল মিলিব্যান্ড ও পুলিশের পক্ষ থেকে এ পরিকল্পনার সমালোচনা করা হচ্ছে। কনজারভেটিভ পার্টির নেতা ক্যামেরন দাঙ্গা দমনে গতকাল বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি এ ঘটনায় পুলিশকে দোষারোপ করেন এবং অপরাধীদের কঠোর শাস্তির কথা বলেন।এদিকে দাঙ্গা শান্ত হয়ে এলেও পুলিশের তহবিল কমানোর বিষয়টি নিয়ে ব্রিটেনে আবারও সংকট দেখা দিয়েছে।মিলিব্যান্ড সরাসরি সরকারকে দোষারোপ না করলেও বিবিসিকে বলেন, ‘তহবিল কাটছাঁটের পরিকল্পনা নেতিবাচক প্রভাব ফেলবে। গত কয়েক দিনে রাস্তায় পুলিশ আমাদের যেভাবে নিরাপত্তা দিয়েছে, সেটা মনে রাখার মতো।’অ্যাসোসিয়েশন অব চিফ পুলিশ অফিসার্সের প্রেসিডেন্ট হুগ অর্ডি বলেন, পুলিশ নজিরবিহীন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। সরকারের সঙ্গে সফল আলোচনা হওয়া দরকার। রয়টার্স।