তোপের মুখে রিয়ান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূমপানবিরোধীদের তোপের মুখে পড়েছেন রিয়ান্না। সম্প্রতি আয়ারল্যান্ডে নিজের সিঙ্গেল ‘উই ফাউন্ড লাভ’-এর প্রোমোর শুটিং করেছেন এই তারকা। সেই মিউজিক ভিডিওতে ধূমপান করতে দেখা গেছে তাঁকে। আর তাতেই খেপেছেন দেশটির ধূমপানবিরোধীরা। কেবল এই মিউজিক ভিডিওতেই নয়, নতুন অ্যালবাম টক দ্যাট দ্যাট-এর প্রচারণা ভিডিওতেও রিয়ান্নার ঠোঁটে সিগারেট দেখা গেছে একাধিকবার। আয়ারল্যান্ডের আলস্টার ক্যানসার ফাউন্ডেশন এসব যুক্তি দেখিয়ে বলছে, ‘রিয়ান্নার মতো এত বড় শিল্পী যদি এভাবে প্রকাশ্যে ধূমপান করেন, তাহলে তাঁর তরুণ ভক্তরা তাতে আরও উ ৎ সাহী হবে। তাই তিনি বড় ধরনের অপরাধ করছেন, যা মোটেও কাম্য নয়।’ পিটিআই।