তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ মো. ইসহাকবীর প্রতীকগোলার আঘাতে শহীদ হন তিনিযুদ্ধে গুরুতর আহত হন মো. ইসহাক। সহযোদ্ধারা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করেন। কিন্তু ফিল্ড হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। এর আগে তিনি নিজেও হয়তো বুঝতে পেরেছিলেন আর বাঁচবেন না। তিনি যেখানে শহীদ হন, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরেই ছিল তাঁর গ্রামের বাড়ি। মৃত্যুর আগে তিনি সহযোদ্ধাদের কাছে অনুরোধ করেছিলেন, তাঁকে যেন তাঁর নিজ এলাকায় কবর দেওয়া হয়। তখন পাকিস্তানিদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ চলছে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়। তার পরও সহযোদ্ধারা তাঁর সেই অনুরোধ রাখেন। পরে তাঁরা মো. ইসহাককে তাঁর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মান্দারপুর গ্রামে কবর দেন। আর শহীদ হওয়ার খবর তাঁর বাবা-মাকে জানানো হয় স্বাধীনতার পর। মো. ইসহাকের কবর চিহ্নিত রাখার জন্য সেখানে পরে একটি নামফলকও দেওয়া হয়। সেটি এখন আর নেই। তাঁর কবরটিও অরক্ষিত।মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ১ ডিসেম্বর থেকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠান-নগরে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর কয়েক দিন যুদ্ধ হয়। মুক্তিবাহিনী বিলোনিয়ার দখল নিলে পাকিস্তানি সেনাবাহিনী পাঠাননগরে অবস্থান নেয়। মিত্রবাহিনী ও নিয়মিত মুক্তিবাহিনীর ৪ ও ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একাংশ পাঠাননগরে পাকিস্তানিদের আক্রমণ করে। তখন দুই পক্ষে তুমুল গোলাগুলি শুরু হয়। এ সময় মো. ইসহাক পাকিস্তানি গোলার আঘাতে শহীদ হন। তিনি ছিলেন ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সৈনিক। মো. ইসহাক পাকিস্তানি সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নবীন সৈনিক ছিলেন। প্রশিক্ষণ শেষে ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাসে ছুটি নিয়ে বাড়ি আসেন। ছুটি শেষ হওয়ার আগেই মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি এতে যোগ দেন। প্রতিরোধ যুদ্ধ শেষে ভারতে যান। ২ নম্বর সেক্টরের অধীনে ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পুনর্গঠন করা হলে তাঁকে এতে অন্তর্ভুক্ত করা হয়। তিনি রাজনগর সাবসেক্টরের অধীন গাবতলা, মনতলা, ফুলগাজী, চিথলিয়া, মুন্সিরহাটসহ আরও কয়েক স্থানে যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ মো. ইসহাককে মরণোত্তর বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছে।শহীদ মো. ইসহাকের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের গাবতলা গ্রামে। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তাঁর বাবার নাম সৈয়দ আহম্মদ। মা নুরুন নেহার। স্বাধীনতার কিছুদিন পর শহীদ ইসহাকের মা মারা যান। তখন তাঁর বাবা আম্বিয়া খাতুনকে বিয়ে করেন। তিনি এখনো বেঁচে আছেন। তাঁর এক ছেলে। শহীদ ইসহাকের ভাইয়েরা কেউ বাড়িতে থাকেন না। তিনজন বিদেশে, একজন শ্বশুরবাড়িতে। তাঁর ভিটেবাড়ি, বীর প্রতীকের সনদ ও মেডেল স ৎ মা আম্বিয়া খাতুনই আঁকড়ে ধরে রেখেছেন। শহীদ ইসহাকের কোনো ছবি পাওয়া যায়নি। আম্বিয়া খাতুন বা অন্য কারও কাছে তাঁর ছবি নেই। আম্বিয়া খাতুন জানালেন, তাঁর স্বামী ১০-১২ বছর আগে মারা গেছেন। তিনি জীবিত থাকাকালে সরকারি ভাতা পেতেন। তাঁর মৃত্যুর পর আর কোনো টাকাপয়সা বা সাহায্য-সহযোগিতা পাওয়া যায়নি।সূত্র: প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহেরের পাঠানো তথ্য ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর-২।ঘোষণা: প্রিয় পাঠক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্ব সম্পর্কে আপনাদের তথ্য জানা থাকলে তা এবং ধারাবাহিক এ প্রতিবেদন নিয়ে মতামত আমাদের কাছে পাঠান।গ্রন্থনা: তারা রহমান[email protected]