তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।নান্নু মিয়া, বীর প্রতীকঅসহায়ভাবে জীবন যাপন করছে তাঁর পরিবারমুক্তিযুদ্ধ শেষে অনেক দিন পরিবারের লোকজন নান্নু মিয়ার খোঁজ পাননি। তাঁরা ধরেই নিয়েছিলেন, তিনি শহীদ হয়েছেন। প্রায় তিন মাস পর তিনি বাড়িতে আসেন। তখন তাঁকে দেখে সবাই অবাক হন। মুক্তিযুদ্ধে তিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন। ভারতে তাঁর দীর্ঘ কয়েক মাস চিকি ৎ সা হয়। সে জন্যই এ দেরি। বাড়িতে কয়েক দিন থাকার পর তিনি যোগ দেন আগের কর্মস্থলে। এদিকে শরীরে থাকা শেলের টুকরো ও গুলির আঘাতের কারণে তাঁর শারীরিক জটিলতা থেকেই যায়। কয়েক বছর পর তিনি কিছু দিনের জন্য মানসিক ভারসাম্য হারান। নিজ খরচে চিকি ৎ সা করতে গিয়ে জমিজমা, এমনকি ঘরের টিন পর্যন্ত বিক্রি করে সর্বস্বান্ত হয়েছেন। ১৯৮৪ সালে মেডিকেলি আনফিট দেখিয়ে চাকরি থেকে তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। ১৯৮৭ সালে তিনি দুই মেয়ে ও স্ত্রী রেখে মারা গেছেন। তখন দুই মেয়ের একজনের বয়স তিন, আরেকজনের বয়স দেড় বছর। নান্নু মিয়ার মৃত্যুর পর তাঁরা চরম দারিদ্র্যতার মধ্যে পড়ে। এক টুকরো জমির ওপর ছোট একটা ঘর ছাড়া আর কোনো জমিজমা নেই। অভাবের কারণে পরিবারের বেঁচে থাকাটাই ছিল কষ্টসাধ্য, সেখানে মেয়েদের পড়াশোনার ইচ্ছা স্বপ্নই থেকে যায়। দুই মেয়ের একজন সপ্তম শ্রেণী, অন্যজন পঞ্চম শ্রেণীতে গিয়ে পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হয়। তাদের একজন বিবাহিত, অন্যজন অবিবাহিত। নান্নু মিয়ার স্ত্রী বর্তমানে অবিবাহিত মেয়েকে নিয়ে অত্যন্ত অসহায়ভাবে জীবনযাপন করছেন। বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া যুদ্ধ করেন ৮ নম্বর সেক্টরের অধীন বয়রা সাব-সেক্টর এলাকায়। ১৯৭১ সালের আগস্ট মাসে যশোর জেলার চৌগাছা উপজেলার অন্তর্গত সুতিপুরে একদল মুক্তিযোদ্ধা অবস্থান নেন। পাকিস্তান সেনাবাহিনীর সম্ভাব্য আগমন ও গতিবিধি লক্ষ্য করার জন্য মুক্তিবাহিনীর সুতিপুর প্রতিরক্ষার অগ্রবর্তী এলাকা গোয়ালহাটি গ্রামে এক স্ট্যান্ডিং পেট্রল পার্টি নিয়োজিত করা হয়। সাত-আটজনের ক্ষুদ্র এই দলের একজন সদস্য ছিলেন নান্নু মিয়া। দলনেতা ছিলেন নূর মোহাম্মদ শেখ (বীরশ্রেষ্ঠ)। কয়েক দিন ধরে সেখানে তাঁরা দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় বাঙালি দোসরদের মাধ্যমে পাকিস্তানিরা তাঁদের খোঁজ পেয়ে যায়। ৫ সেপ্টেম্বর একদল পাকিস্তানি সেনা তাঁদের তিন দিক থেকে আকস্মিকভাবে আক্রমণ করে। তখন তাঁরাও পাল্টা আক্রমণ করে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করতে থাকেন। কিন্তু পাকিস্তানি সেনা ছিল তাঁদের কয়েক গুণ এবং তারা অত্যন্ত আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। সামগ্রিক পরিস্থিতি নান্নু মিয়াদের অনুকূলে ছিল না। বেশিক্ষণ যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ নিশ্চিত মৃত্যু। সে জন্য পরিস্থিতি বিবেচনায় তাঁরা পশ্চাদপসরণের সিদ্ধান্ত নেন। পাল্টা গুলি করতে করতে পশ্চাদপসরণের সময় হঠা ৎ নান্নু মিয়ার পিঠে শেলের কয়েকটি টুকরো এবং দু-তিনটি গুলি লাগে হাতে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সহযোদ্ধারা তাঁকে উদ্ধার করে মূল অবস্থানে আনতে সক্ষম হলেও তাঁদের অধিনায়ক নূর মোহাম্মদ শেখ সেখানে শহীদ হন। নান্নু মিয়া চাকরি করতেন ইপিআরে (পরে বিডিআর, এখন বিজিবি)। ১৯৭১ সালে কর্মরত ছিলেন যশোর ইপিআর সেক্টর হেডকোয়ার্টারের অধীনে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। আহত হওয়ার আগে গোয়ালহাটি, বর্নি, গঙ্গাধরপুর, কাশিপুর, বেলতাসহ আরও কয়েক স্থানে যুদ্ধ করেন। গোয়ালহাটি-সুতিপুরের যুদ্ধে আহত হওয়ার পর প্রাথমিক চিকি ৎ সা শেষে উন্নত চিকি ৎ সার জন্য তাঁকে উড়িষ্যার একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকি ৎ সাধীন অবস্থায় দেশ স্বাধীন হয়। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য নান্নু মিয়াকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। নান্নু মিয়ার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দাড়িপত্তন গ্রামে। পাঁচ ভাই তিন বোনের মধ্যে তিনি চতুর্থ। তাঁর বাবার নাম আবদুল হক। মা জয়গুন বিবি। স্ত্রী রীনা বেগম। দুই মেয়ে সুলতানা আক্তার ও লাকী আকতার।সূত্র: প্রথম আলোর (সিলেট) নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদীর পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮। গ্রন্থনা: তারা রহমান[email protected]