তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৭স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।রফিকুল ইসলাম, বীর প্রতীকবীর মুক্তিযোদ্ধা এখন নির্বাকযুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কয়েক বছর ধরে অসুস্থ। অসুস্থতার কারণে এখন স্মৃতিশক্তি ও মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেছেন। অসুস্থ হওয়ার পর সংসার চালাতে গিয়ে পৈতৃক ভিটেমাটিসহ জমিজমা সব বিক্রি করেছেন। বর্তমানে শ্বশুরবাড়ির একটি কাঁচাঘরে স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বড় মেয়ে লুৎফননাহারের উপার্জনেই এখন চলছে তাঁর সংসার। মেয়ে স্থানীয় একটি আঞ্চলিক দৈনিক পত্রিকায় প্রতিবেদক হিসেবে কর্মরত। অন্য ছেলেমেয়েরা স্কুল-কলেজে লেখাপড়া করছে। পরিবারে উপার্জনক্ষম আর কেউ নেই। একবেলা খাবার জুটলেও আরেক বেলার খাবারের জন্য অনিশ্চয়তায় থাকতে হয়।শ্বশুরবাড়িতে সাক্ষাৎ হয় রফিকুল ইসলামের সঙ্গে। কিছুই বলতে পারেননি তিনি। শুধু নির্বাক তাকিয়ে থাকলেন। বড় মেয়ে যতটুকু তাঁর বাবার মুক্তিযুদ্ধের ঘটনা জানেন, সেটুকুই বললেন। তিনিও তেমন বেশি জানেন না। আসার সময় রফিকুল ইসলাম কথা বলার চেষ্টা করলেন। বেশ সময় নিয়ে বললেন, ‘প্রধানমন্ত্রীরে আমরার কথা কইওবায়নি (প্রধানমন্ত্রীকে আমাদের কথা বলবেন কি)? কেন, কী কথা বলব, এখন প্রধানমন্ত্রী কে? ইত্যাদি প্রশ্নের জবাবে আর কোনো কথা বলতে পারলেন না। নির্বাক তাকিয়ে থাকলেন।রফিকুল ইসলাম ১৯৭১ সালে কর্মরত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ইস্টবেঙ্গল রেজিমেন্টে। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধযুদ্ধ শেষে যুদ্ধ করেন ২ নম্বর সেক্টরের রাজনগর সাবসেক্টর এলাকায়। বিলোনিয়ার যুদ্ধে আহত হন। যুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনীর ছোড়া শেলের টুকরা আঘাত করে তাঁর পায়ের গোড়ালি ও হাঁটুতে। চিকিৎসার পর সুস্থ হয়ে আবার যোগ দেন মুক্তিযুদ্ধে। এর কদিন পরই দেশ স্বাধীন হয়ে যায়। এ তথ্য দিলেন তাঁর বড় মেয়ে।বিলোনিয়া ফেনী জেলার অন্তর্গত। সেখানে বিভিন্ন স্থানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর অবস্থান। ২ নভেম্বর থেকে বিলোনিয়ায় যুদ্ধ শুরু হয়। সেদিন মধ্যরাতে মুক্তিযোদ্ধারা রাজনগর থেকে বিলোনিয়ায় অনুপ্রবেশ করেন। ৩ নভেম্বর সকাল পর্যন্ত পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের অনুপ্রবেশ টের পায়নি। এ সময় এক স্থানে মুক্তিযোদ্ধারা টহলে বের হওয়া কয়েকজন পাকিস্তানি সেনাকে প্রথম আক্রমণ করেন। এ আক্রমণে ওই টহলদলের সব পাকিস্তানি সেনা মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয়। এরপর যুদ্ধ শুরু হয়ে যায়। সারা দিন যুদ্ধ চলে। ৪ নভেম্বরও থেমে থেমে যুদ্ধ চলে। এদিন বিকেলে চারটি পাকিস্তানি জঙ্গি বিমান মুক্তিযোদ্ধাদের অবস্থানে বোমাবর্ষণ করে। পরদিন থেকে টানা যুদ্ধ চলতে থাকে। এরপর মুক্তিযোদ্ধারা চারদিক থেকে পাকিস্তানি সেনাদের অবরোধ করে ফেলেন। অবরুদ্ধ হয়ে পাকিস্তানিরা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অবস্থানে ক্রমাগত আর্টিলারির গোলাবর্ষণ করতে থাকে। পরে সরাসরি আক্রমণও শুরু করে। মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে পাকিস্তানি আক্রমণ প্রতিহত করেন। শেষ পর্যন্ত ১০ নভেম্বর বিলোনিয়ার বেশির ভাগ এলাকা মুক্তিবাহিনীর দখলে চলে আসে। পাকিস্তানিরা পিছু হটে ফেনীর কাছাকাছি অবস্থান নেয়।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য রফিকুল ইসলামকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।রফিকুল ইসলামের পৈতৃক বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া গ্রামে। বর্তমানে বসবাস করছেন সিলেট শহরের ঘাসিটুলায় (সবুজসেনা আবাসিক এলাকা, ব্লক-এ) শ্বশুরবাড়িতে। তাঁর বাবার নাম নূর মিয়া। মা গুলবানু। স্ত্রী আসমা খানম। তাঁর চার মেয়ে। দুই ছেলে।রফিকুল ইসলাম বীর প্রতীকের মেয়ে লুৎফননাহার বললেন, ‘বাবা ১৯৮৩ সালে অসুস্থ হয়ে পড়েন। পরে স্মৃতিশক্তি ও মানসিক ভারসাম্য হারান। এখন পর্যন্ত তাঁর স্মৃতিশক্তি ফিরে আসেনি। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হয়েও বাবা কোনো ভাতা বা সুযোগসুবিধা পান না।’সূত্র: সিলেটে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদীর পাঠানো প্রতিবেদন এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২।গ্রন্থনা : তারা রহমান[email protected]