তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ সহীদউল্লাহ ভূঁইয়া, বীর বিক্রমবীরের মতোই বিক্রম দেখিয়েছিলেন তিনিপাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন স্থানে প্রতিরোধ যুদ্ধ করে সহীদউল্লাহ ভূঁইয়া তাঁর দল নিয়ে প্রতিরক্ষা অবস্থানে ছিলেন চরখাইয়ে। অধিনায়কের নির্দেশে সেখান থেকে দ্রুত হিলিতে এসে অবস্থান নিলেন। অবস্থান নেওয়ার কিছুক্ষণ পর পাকিস্তান সেনাবাহিনী তাঁদের ওপর আক্রমণ করল। সহীদউল্লাহ ভূঁইয়া সাহসিকতার সঙ্গে তাঁর দল নিয়ে পাকিস্তানি সেনাদের মোকাবিলা করতে থাকলেন। তুমুল যুদ্ধ চলতে থাকল। পাকিস্তানি সেনারা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। তাদের অব্যাহত মর্টার ও শেলিংয়ে হতাহত হলেন মুক্তিযোদ্ধা কয়েকজন। মুক্তিযোদ্ধারা, বিশেষ করে সহীদউল্লাহ ভূঁইয়া সাহস হারালেন না। প্রবল বিক্রমে যুদ্ধ করতে থাকলেন।১৯৭১ সালের ২০ এপ্রিল হিলিতে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের ভয়াবহ যুদ্ধ হয়। হিলি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার অন্তর্গত। মুক্তিযোদ্ধারা বেশির ভাগ ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক। আর কিছু ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, এখন বিজিবি) সদস্য। হিলির অদূরে ভারত সীমান্তে ছিল মুক্তিযোদ্ধাদের হেডকোয়ার্টার। এপ্রিল মাস ছিল মুক্তিযোদ্ধাদের প্রাথমিক প্রতিরোধযুদ্ধকাল। তখন মুক্তিযোদ্ধারা ছিলেন অসংগঠিত। সে জন্য তাঁদের আক্রমণগুলোও ছিল অসংগঠিত ও দুর্বল। এ ছাড়া তাঁদের ছিল না আধুনিক অস্ত্র ও যুদ্ধ প্রশিক্ষণ। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তাঁরা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছিলেন। পাকিস্তান সেনাবাহিনী ১৩-১৪ এপ্রিল বগুড়া দখল করলে তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন আনোয়ার হোসেন (বীর প্রতীক, পরে মেজর জেনারেল) একদল মুক্তিযোদ্ধা সঙ্গে নিয়ে হিলিতে প্রতিরক্ষা অবস্থান নেন। তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দুটি কোম্পানি অবস্থান নেয় চরখাই এলাকায়। ১৯ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী পাঁচবিবির দিক থেকে হিলিতে আক্রমণ করে। মুক্তিযোদ্ধারাও পাল্টা আক্রমণ করেন। চার ঘণ্টাব্যাপী আক্রমণ, পাল্টা আক্রমণ ও যুদ্ধে বারুদের গন্ধে হিলির বাতাস ভারী হয়ে ওঠে। মুক্তিযোদ্ধাদের তীব্র পাল্টা আক্রমণে পাকিস্তানি সেনারা পিছু হটে যায়। এরপর চরখাইয়ে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের ক্যাপ্টেন আনোয়ার হিলিতে এসে অবস্থান নেওয়ার নির্দেশ দেন। চরখাইয়ে সহীদউল্লাহ ভূঁইয়া সুবেদার হাফিজ, নায়েব সুবেদার করম আলী নিজ নিজ দল নিয়ে প্রতিরক্ষা অবস্থানে ছিলেন। ক্যাপ্টেন আনোয়ারের নির্দেশে তাঁরা ২০ এপ্রিল সকালে হিলিতে সমবেত হন। সেদিন পাকিস্তান সেনাবাহিনী আবার আক্রমণ করে। সন্ধ্যা পর্যন্ত তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে মুক্তিবাহিনীর ছয়জন শহীদ ও কয়েকজন আহত হন। সহীদউল্লাহ ভূঁইয়া পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন। কর্মরত ছিলেন তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। তাঁর পদবি ছিল নায়েব সুবেদার। ১৯৭১ সালে এই রেজিমেন্টের অবস্থান ছিল সৈয়দপুর সেনানিবাস। মার্চের শুরুতে সম্ভাব্য ভারতীয় আক্রমণের কথা বলে তাঁদের বেশির ভাগকে সেনানিবাসের বাইরে সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা হয়। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি তাঁর দল নিয়ে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। কোনো এক যুদ্ধে তিনি শহীদ হন। কোথায় শহীদ হয়েছেন সে ব্যাপারে কেউ সঠিক তথ্য দিতে পারেননি। পরিবারের কাছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে দেওয়া একটি চিঠিতে বলা হয়েছে, তিনি ১১ আগস্ট দিনাজপুর জেলার মনোহরপুর নামক এলাকায় এক যুদ্ধে শহীদ হয়েছেন। কেউ বলেছেন হিলির যুদ্ধে (২০ এপ্রিল) তিনি শহীদ হয়েছেন। সঠিক তথ্য জানা সম্ভব হয়নি।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ সহীদউল্লাহ ভূঁইয়াকে মরণোত্তর বীর বিক্রয় খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর সনদ নম্বর ৩৮।শহীদ সহীদউল্লাহ ভূঁইয়ার পৈতৃক বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শেফালিপাড়া গ্রামে। তিনি বিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম ছফিউল্লাহ ভূঁইয়া। মা জাহেদা খাতুন। স্ত্রী মনোয়ারা বেগম। তাঁর দুই ছেলে এক মেয়ে।শহীদ সহীদউল্লাহ ভূঁইয়ার বড় ছেলে জাফরউল্লাহ ভূঁইয়া বললেন, ‘আমার বাবা দেশের জন্য জীবন দিয়েছেন। কিন্তু তাঁর বীরত্বের কথা এলাকার মানুষ জানে না। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা কোনো কিছুর নাম তাঁর নামে করা হলে মানুষ অন্তত জানত।’ সূত্র: জাফরউল্লাহ ভূঁইয়া এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টর ভিত্তিক ইতিহাস, সেক্টর ৭।গ্রন্থনা তারা রহমান[email protected]