তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুল হক, বীর প্রতীকঅদম্য এক মুক্তিযোদ্ধাচারদিকে নিকষ অন্ধকার। মুষলধারে বৃষ্টিও হচ্ছে। খালি চোখে কিছু দেখা যায় না। প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ। এর মধ্যেই ভারত থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতর এলেন আবদুল হকসহ একদল মুক্তিযোদ্ধা। অদূরেই আধাপাকা রাস্তা। সেই রাস্তায় তাঁদের কয়েকজন দ্রুত মাইন স্থাপন করলেন। এরপর তাঁরা অবস্থান নিলেন আশপাশে। ভোররাতে সেখানে এল পাকিস্তান সেনাবাহিনীর সেনাভর্তি লরি। মাইন বিস্ফোরণের সঙ্গে সঙ্গে একই সময় গর্জে উঠল তাঁদের সবার অস্ত্র। এ ঘটনা ১৯৭১ সালের ৩১ জুলাই, কামালপুরে।জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার অন্তর্গত কামালপুর। সীমান্তবর্তী গ্রাম। কামালপুরে ছিল পাকিস্তান সেনাবাহিনীর শক্তিশালী একটি প্রতিরক্ষা অবস্থান। ৩০ জুলাই ভোররাতে (তখন ঘড়ির কাঁটা অনুসারে ৩১ জুলাই) মুক্তিবাহিনী আক্রমণ করে। এই আক্রমণে কাট অব পার্টি হিসেবে দায়িত্ব পালন করে মুক্তিবাহিনীর অপর একটি দল। এই দলে ছিলেন আবদুল হক। আক্রমণের নির্ধারিত সময় ছিল রাত তিনটা ৩০ মিনিট। সন্ধ্যার পর মুক্তিযোদ্ধারা কামালপুরে যাত্রা করেন। সেদিন হঠা ৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি ও ঘোর অন্ধকার উপেক্ষা করে আবদুল হকসহ একদল মুক্তিযোদ্ধা (নিয়মিত মুক্তিবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এ কোম্পানি) ক্যাপ্টেন মাহবুবের নেতৃত্বে সময়মতোই সীমান্ত অতিক্রম করেন। তাঁরা অবস্থান নেন কামালপুর-বকশীগঞ্জ সড়কের কামালপুরের এক মাইল দক্ষিণে কামালপুর-শ্রীবর্দী সড়ক জংশনে এবং উঠানীপাড়ায়। কামালপুর বিওপিতে মুক্তিবাহিনীর আক্রমণের সংবাদ শুনে পাকিস্তান সেনাবাহিনীর বকশীগঞ্জ কোম্পানি হেডকোয়ার্টার থেকে তিনটি সেনাভর্তি লরি কামালপুরের উদ্দেশে যাত্রা করে। লরিগুলো রাত আনুমানিক সাড়ে চারটা বা পাঁচটার দিকে সেখানে উপস্থিত হয়। উঠানীপাড়া এলাকার সড়কে স্থাপন করা মাইনের বিস্ফোরণে দুটি লরি ক্ষতিগ্রস্ত হয়। আবদুল হকেরা সঙ্গে সঙ্গে তাদের ওপর আক্রমণ শুরু করেন। পাকিস্তানি সেনারাও দ্রুত পাল্টা আক্রমণ করে। তমুল যুদ্ধ চলতে থাকে। এই যুদ্ধে আবদুল হকসহ কয়েকজন যথেষ্ট সাহস প্রদর্শন করেন। তাঁদের সাহসিকতায় পাকিস্তানি সেনাবাহিনীর ওই দলের ব্যাপক ক্ষয়ক্ষতি (আটজন নিহত ও ১০-১১ জন আহত) হয়। মুক্তিবাহিনীর একজন শহীদ ও দুই-তিনজন আহত হন। যুদ্ধশেষে মুক্তিযোদ্ধারা পশ্চাদপসরণ করে সীমান্ত এলাকায় চলে যান।আবদুল হক চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। ১৯৭১ সালের মার্চ-এপ্রিলে এই ব্যাটালিয়নের পশ্চিম পাকিস্তানে (বর্তমানে পাকিস্তান) বদলি হয়ে যাওয়ার কথা ছিল। এর আগে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ইউনিটের অর্ধেক সৈনিক ছুটিতে এবং বাকিরা শীতকালীন প্রশিক্ষণে দিলেন। আবদুল হক সে সময় ছুটিতে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। নিজ এলাকায় প্রতিরোধ যুদ্ধে অংশ নেওয়ার পর তিনি ভারতে গিয়ে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে যোগ দেন। কামালপুর যুদ্ধের পর জেড ফোর্সের অধীনে কুড়িগ্রাম জেলার কোদালকাটিসহ আরও কয়েকটি যুদ্ধে তিনি অংশ নেন। কোদালকাটির যুদ্ধে তিনি আহত হন। তাঁর পায়ে গুলি লাগে। সুস্থ হওয়ার পর তিনি আবার যুদ্ধে যোগ দেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবদুল হককে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ২৩১।আবদুল হকের পৈতৃক বাড়ি কুমিল্লা জেলার চৌদগ্রাম উপজেলার হোসেনপুর গ্রামে (ডাক চৌমহনী)। সেখানে তিনি থাকেন না। বর্তমানে বসবাস করেন ঢাকার সাভার সেনানিবাস এলাকায়। তাঁর বাবার নাম আলতাফ আলী, মা জুলেখা বিবি। স্ত্রী ফজিলাতুন্নেছা। তাঁদের তিন ছেলে।আবদুল হক বললেন, ‘এখন তরুণদের মধ্যে দেশপ্রেমটা কমে গেছে। তাঁদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেশপ্রেমিক করতে হবে। তবেই আমাদের দেশের উন্নতি হবে।’সূত্র: আবদুল হক বীর প্রতীকের সাক্ষা ৎ কার; নিয়েছেন মুক্ত আসরের মুন্সি আবদুল কাদের ও আসাদুজ্জামান এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস।গ্রন্থনা: তারা রহমান[email protected]