তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ খন্দকার আজিজুল ইসলামবীর বিক্রম‘দেশের জন্য কিছু করতেই হবে’শহীদ খন্দকার আজিজুল ইসলামের বড় বোন নূর বেগম স্মৃতিচারণায় লিখেছেন, ‘...আমার মা ছিলেন আগের দিনের মানুষ। বাবুল (খন্দকার আজিজুল ইসলাম) মুক্তিযুদ্ধে যোগদানের আগে মায়ের কাছে গল্প বলত। একদিন বলল, এক দেশে যুদ্ধের কারণে তরুণদের সেনাবাহিনীতে যোগদানের আহ্বান জানানো হয়েছে। রিক্রুটমেন্ট সেন্টারে সমবেতদের বাড়িতে কে কে আছে জিজ্ঞেস করায় সবাই বলল যে মা-বাবা, ভাইবোন আছে। শুধু একজন বলল, বাড়িতে তার মা ছাড়া আর কেউ নেই। তখন কর্তৃপক্ষ তাকে বলে, মাকে দেখাশোনা করাই তার বড় দায়িত্ব। এই বলে তাকে ফেরত পাঠায়। বাড়ি আসার পর মা ছেলের কাছে ফিরে আসার কারণ জানতে চান। ছেলে বলল, তোমার জন্য যুদ্ধে যোগ দেওয়া হলো না। এরপর মা আত্মহত্যা করেন। যাতে ছেলে দেশের জন্য যুদ্ধে যোগ দিতে পারে।’ এই গল্প বলে বাবুল বলত, ‘মা, তুমি ওই রকম মা হতে পারো না।’ তারপর মে মাসের প্রথম দিকে মুক্তিযুদ্ধে যোগদানের উদ্দেশে বাবুল না বলে লুকিয়ে চলে যাচ্ছিল। ধরা পড়ে যাওয়ায় মাকে বলে, ‘তুমি তো সব দেখছ। দেশের ওপর অত্যাচার, নারীদের ওপর নির্যাতন, এটা সহ্য করা যায় না। আমাকে দেশের জন্য কিছু করতেই হবে।’খন্দকার আজিজুল ইসলাম বাড়ি থেকে বেরিয়ে চাচাতো ভাই আজিমকে (ডা. ও মুক্তিযোদ্ধা) সঙ্গে নিয়ে ঢাকায় আসেন। তারপর আরও কয়েকজনের সঙ্গে ভারতের আগরতলায় যান। মে মাসের মাঝামাঝি মতিনগরে ক্যাপ্টেন এ টি এম হায়দার (বীর উত্তম, পরে লেফটেন্যান্ট কর্নেল, ১৯৭৫ সালে নিহত) তাঁদের মুক্তিবাহিনীতে অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ দিতে থাকেন। এই প্রশিক্ষণ শেষ হওয়ার পর তিনি সীমান্ত এলাকায় ছোটখাটো অপারেশনে অংশ নেন। এরপর তাঁকে প্রথম বাংলাদেশ অফিসার্স ওয়ার কোর্সে অন্তর্ভুক্ত করা হয়। ২২ নভেম্বর চন্দ্রপুরের যুদ্ধে তিনি শহীদ হন। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা রেলস্টেশনের পাঁচ কিলোমিটার উত্তরে চন্দ্রপুর। ১৮ নভেম্বর মিত্রবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল গঙ্গাসাগর সাব-সেক্টরের অধিনায়ক মেজর আইনউদ্দিনকে (বীর প্রতীক, পরে মেজর জেনারেল) বলেন, তাঁরা যৌথভাবে চন্দ্রপুর-লতুয়ামুড়ায় আক্রমণ করবেন। কিন্তু মিত্রবাহিনীর এই আক্রমণের পরিকল্পনা আইনউদ্দিনের মনঃপূত ছিল না। কারণ, চন্দ্রপুর গ্রামের সঙ্গেই লতুয়ামুড়া পাহাড়। পাহাড়ে আছে পাকিস্তানি সেনাদের সুরক্ষিত অবস্থান। চন্দ্রপুরে আক্রমণ করলে পাকিস্তানি সেনারা সহজেই মুক্তিযোদ্ধাদের ক্ষতি করতে পারবে। পরিকল্পনা অনুযায়ী ২২ নভেম্বর মিত্র ও মুক্তিবাহিনী যৌথভাবে পাকিস্তানি অবস্থানে আক্রমণ করে। মুক্তিবাহিনীর একটি দলের নেতৃত্বে ছিলেন খন্দকার আজিজুল ইসলাম। চন্দ্রপুরে সেদিন ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধ হয়। যুদ্ধে মিত্রবাহিনীর একজন মেজর (কোম্পানি কমান্ডার), তিনজন জুনিয়র কমিশন অফিসারসহ ৪৫ জন এবং মুক্তিবাহিনীর লেফটেন্যান্ট খন্দকার আবদুল আজিজসহ ২২-২৩ জন শহীদ হন। আহত হন ৩৫ জন। সারা রাত যুদ্ধে চলে। একপর্যায়ে পাকিস্তানি সেনারা সেখান থেকে পিছু হটে যায়। মুক্তি ও মিত্রবাহিনী চন্দ্রপুর দখল করে। কিন্তু বেশিক্ষণ এই অবস্থান তাঁদের পক্ষে ধরে রাখা সম্ভব হয়নি। কয়েক ঘণ্টা পর পাকিস্তানি সেনারা আবার প্রচণ্ড আক্রমণ চালিয়ে চন্দ্রপুর-লতুয়ামুড়া দখল করে নেয়। ২৩ নভেম্বর বিকেলে মুক্তিযোদ্ধাদের একটি দল আহত ও শহীদ মুক্তিযোদ্ধাদের লাশ উদ্ধারের জন্য চন্দ্রপুরে যান। কিন্তু তাঁদের কয়েকজন পাকিস্তানির আক্রমণে শহীদ হন। ওই দলের সদস্যরা খন্দকার আজিজুল ইসলামসহ মাত্র আটজনের লাশ উদ্ধারে সক্ষম হন। তাঁদের সমাহিত করা হয় চন্দ্রপুর মসজিদের পাশে।খন্দকার আজিজুল ইসলাম ১৯৭১ সালে ঢাকা কলেজের বিএ শেষ বর্ষের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য তাঁকে মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালেই সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ২৩।খন্দকার আজিজুল ইসলামের পৈতৃক বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বানিয়াড়া গ্রামে। চার ভাই, চার বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তিন ভাইয়ের মধ্যে দুই ভাই বেঁচে আছেন। তাঁরা বর্তমানে ঢাকায় বসবাস করেন। তাঁর বাবার নাম খন্দকার নূরুল ইসলাম। মা সালেহা খাতুন।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস এবং আমাদের সংগ্রাম চলবেই, ঢাকা ১৯৮৯।গ্রন্থনা: তারা রহমান[email protected]