তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।খোরশেদ আলম তালুকদারবীর প্রতীকটাঙ্গাইল জেলার পশ্চিমে যমুনা নদীর তীরবর্তী ভূঞাপুরের দক্ষিণের একটি গ্রাম মাটিকাটা। ১৯৭১ সালের ১১ আগস্ট কাদেরিয়া বাহিনী সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর অস্ত্রবোঝাই সাতটি ছোট-বড় জাহাজ আক্রমণ করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিজেদের দখলে নেয়। এ ছিল প্রকৃত জনযুদ্ধের বৈশিষ্ট্যমণ্ডিত এক যুদ্ধ। সেদিন পাকিস্তানি বাহিনী যাতে ভূঞাপুরের দিকে আসতে না পারে, সে জন্য এলেঙ্গা-ভূঞাপুর সড়কের নারান্দিয়ায় কাদেরিয়া বাহিনীর একটি কোম্পানি অবস্থান নেয়। এই কোম্পানির নেতৃত্বে ছিলেন খোরশেদ আলম তালুকদার। অস্ত্র খুইয়ে পাকিস্তানি বাহিনী ভূঞাপুরে ব্যাপক আক্রমণ শুরু করে। এই আক্রমণের মুখে সম্মুখযুদ্ধ করে মুক্তিযোদ্ধাদের টিকে থাকা সম্ভব ছিল না। এ অবস্থায় ১৩ আগস্ট তিনি কৌশলগত কারণে ভূয়াপুর ছেড়ে সখীপুরে হেড কোয়ার্টারের দিকে রওনা হলে ১৪ আগস্ট ঘাটাইলের গর্জনা গ্রামে তাঁদের সঙ্গে পাকিস্তানি বাহিনীর তীব্র যুদ্ধ হয়। সে যুদ্ধে খোরশেদ তালুকদার আহত হন। সহযোদ্ধারা তাঁকে উদ্ধার করেন।খোরশেদ আলম তালুকদার ১৯৭১ সালে ক্ষুদ্র ব্যবসা করতেন। তাঁর একটি মনোহরি দোকান ছিল। মুুক্তিযুদ্ধ শুরু হলে এপ্রিল মাসের মাঝামাঝি খবর পান পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সখীপুরের পাহাড়িয়া এলাকায় কাদের সিদ্দিকী ছাত্র-যুবকদের সংগঠিত করছেন। এই খবর পেয়ে তিনি ছোট ভাই ইউনুস তালুকদার ও ছেলে দেলোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে সখীপুর গিয়ে কাদের সিদ্দিকীর সঙ্গে দেখা করে স্বতঃস্ফূর্তভাবে তাঁর সঙ্গে যোগ দেন। তারপর তিনি ১৫ দিন প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে কাদেরিয়া বাহিনীর একটি কোম্পানির কমান্ডার হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়। তিনি কালিহাতীতে প্রথম পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে অংশ নেন। পরে এলেঙ্গা, সয়া পালিমা, নারান্দিয়া, সিংগুরিয়া, শিয়ালকোলসহ বিভিন্ন স্থানে যুদ্ধে তাঁর কোম্পানি বীরত্বপূর্ণ অবদান রাখে। মুক্তিযুদ্ধে সাহসিকতা প্রদর্শনের জন্য খোরশেদ আলম তালুকদার বীর প্রতীক খেতাব পেয়েছেন।তিনি বর্তমানে টাঙ্গাইল শহরের কলেজপাড়ায় বসবাস করছেন। তাঁর বাবার নাম মনির হোসেন তালুকদার। মায়ের নাম কুলসুম বেওয়া। স্ত্রীর নাম আসমা আলম। তাঁর চার ছেলে ও চার মেয়ে।আলাপকালে তিনি জানালেন, ‘দেশকে ভালোবেসে দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আজ আমাদের কোনো দাম নেই। কিন্তু যেদিন থাকব না, সেদিন হয়তো আমাদের অনেক দাম হবে।’সূত্র: খোরশেদ আলম তালুকদার বীর প্রতীকের সাক্ষাৎকার, নিয়েছেন প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর এগার, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।গ্রন্থনা: তারা রহমান