তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. রুস্তম আলী, বীর প্রতীককিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে পাকিস্তানিরামো. রুস্তম আলী পাকিস্তান বিমানবাহিনীতে চাকরি করতেন। ১৯৭১ সালের শুরুতে ছুটি নেন। মার্চ মাসে অসহযোগ আন্দোলন শুরু হলে পাকিস্তানিদের মতিগতি তাঁর ভালো মনে হয়নি। তাই তিনি চাকরিতে যোগ না দিয়ে আবার ছুটির আবেদন করেন। এর মধ্যে শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। সে সময় তিনি বাড়িতে ছিলেন। ছাব্বিশে মার্চেই প্রতিরোধ-যোদ্ধাদের সঙ্গে যোগ দিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে।মুক্তিযুদ্ধের সূচনাতেই সীতাকুণ্ডের কুমিরায় পাকিস্তানি সেনাদের সঙ্গে প্রতিরোধ-যোদ্ধাদের এক যুদ্ধ হয়। কুমিল্লা সেনানিবাস থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরাট একটি বহর চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ ও স্থানীয় ছাত্র-যুবকের সমন্বয়ে গড়া প্রতিরোধ-যোদ্ধারা সিদ্ধান্ত নিলেন তাদের প্রতিরোধের। রুস্তম আলীও এই দলের একজন সদস্য।পাকিস্তান সেনাবাহিনীকে চট্টগ্রামে যেতে হবে এই কুমিরা দিয়ে। প্রতিরোধ-যোদ্ধারা ক্যাপ্টেন সুবিদ আলী ভূঁইয়ার নেতৃত্বে কুমিরার প্রধান সড়কে দক্ষিণ, উত্তর ও পূর্ব দিকে মুখ করে ইংরেজি ‘ইউ’ আকৃতির হয়ে অবস্থান নিলেন। এক দিক খোলা রাখা হলো। সেদিকটায় তাঁরা ব্যারিকেড সৃষ্টি করলেন। এ কাজে জনতাও তাঁদের সহায়তা করল।পাকিস্তান সেনাবাহিনীর দল ব্যারিকেডের সামনে পৌঁছে তা অপসারণ শুরু করে। এমন সময় গর্জে উঠল মুক্তিযোদ্ধাদের অস্ত্রগুলো। সামনের বেশির ভাগ পাকিস্তানি সেনা গুলিতে লুটিয়ে পড়ল। আকস্মিক এ হামলায় পাকিস্তানিরা হতভম্ব ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়। প্রথম দিন কয়েক ঘণ্টা এখানে যুদ্ধ চলে। সেদিন পাকিস্তানি সেনারা পিছু হটে যেতে বাধ্য হয়।প্রথম দিনের এই যুদ্ধে রুস্তম আলীসহ প্রায় ১৫০ জন যোদ্ধা অংশ নেন। অন্যদিকে পাকিস্তানি সেনা ছিল কয়েক শ। কয়েক দিন ধরে এখানে যুদ্ধ চলে। শেষ দিন পাকিস্তানিরা বিপুল শক্তি নিয়ে অগ্রসর হয়। পাকিস্তানিদের ভারী অস্ত্রশস্ত্র মোকাবিলা করার শক্তি প্রতিরোধ-যোদ্ধাদের ছিল না। ফলে তাঁরা পিছু হটতে বাধ্য হন। এই যুদ্ধে প্রতিরোধ-যোদ্ধাদের ১৪ জন শহীদ হন। পাকিস্তানি সেনাবাহিনীর শতাধিক নিহত হয়।এই যুদ্ধের পর প্রতিযোধ যোদ্ধাদের সঙ্গে রুস্তম আলী ভারতে চলে যান। সেখানে নতুন করে আবার যুদ্ধের প্রশিক্ষণ নেন। ট্রেনিং শেষে তাঁকে একটি গেরিলা দলের দলনেতা করে আবার সীতাকুণ্ড এলাকায় পাঠানো হয়। এ সময়ে তিনি গেরিলা যুদ্ধ করেন। ডিসেম্বরের ১২-১৩ তারিখে বাঁশবাড়িয়া-কুমিরা এলাকায় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে তিনি মুখোমুখি যুদ্ধ করেন। এটা ছিল তাঁর শেষ যুদ্ধ।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মো. রুস্তম আলী বীর প্রতীক খেতাব পেয়েছেন।মো. রুস্তম আলীর বাড়ি চট্টগ্রাম জেলায় সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে। তাঁর বাবার নাম মখলেছুর রহমান, মা জোবেদা বেগম। স্ত্রী কুলসুম আরা। তাঁর তিন ছেলে ও এক মেয়ে। রুস্তম আলী বর্তমানে সপরিবারে আমেরিকায় বাস করছেন।সূত্র: প্রথম আলোর সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি লিটন কুমার চৌধুরীর পাঠানো তথ্য, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর-১ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সীতাকুণ্ড অঞ্চল।ঘোষণা: প্রিয় পাঠক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সম্পর্কে আপনাদের তথ্য জানা থাকলে তা এবং ধারাবাহিক এই প্রতিবেদন নিয়ে মতামত আমাদের কাছে পাঠাতে পারেন।গ্রন্থনা: তারা রহমান[email protected]