তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।লু ৎ ফর রহমান, বীর প্রতীকযুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পারলেন নাএ প্রতিবেদনের জন্য বীর মুক্তিযোদ্ধা লু ৎ ফর রহমান বীর প্রতীকের সাক্ষা ৎ কার নেওয়া হয় ১০ আগস্ট। আলাপচারিতায় তিনি বলেছিলেন, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পারলে মরেও শান্তি পাবেন। কিন্তু তা দেখে যেতে পারলেন না তিনি। সাক্ষা ৎ কার দেওয়ার পর সেদিনই তিনি পৈতৃক বাড়িতে বেড়াতে যান। সেখানে রাতে হূদেরাগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করেন। ১৩ আগস্ট তিনি মারা গেছেন।সাতক্ষীরা জেলার ভোমরা বিওপিতে ভারত-বাংলাদেশ সীমান্তরেখা বরাবর আছে বন্যা প্রতিরোধ বাঁধ। ১৯৭১ সালের এপ্রিল মাসের শেষ দিকে ইপিআর, নিয়মিত সৈনিক ও ছাত্র-যুবক সমন্বয়ে গড়া মুক্তিবাহিনীর একটি দল সেখানে অবস্থান নেয়। ওই দলে ছিলেন লু ৎ ফর রহমান। বাঁধের ওপর থেকে দুই দিকেই অনেক দূর দৃষ্টিগোচর হয়। পাকিস্তান সেনাবাহিনী ২৮ মে মধ্যরাতে তাঁদের প্রতিরক্ষা অবস্থানে হঠা ৎ আক্রমণ করে। সহযোদ্ধা সাজ্জাদ আলী ও হারুনুর রশিদকে নিয়ে লু ৎ ফর রহমান ছিলেন ভোমরা বাকাল সেতুর নিচে চেকপোস্ট মসজিদের কাছে। বাঁধের বিভিন্ন স্থানে ছিল তাঁদের প্রতিরক্ষা বাংকার। তাঁর অবস্থান থেকেই প্রথম যুদ্ধ শুরু হয়। তারপর চারদিক ছড়িয়ে পড়ে। রাত আড়াইটা-তিনটার দিকে হঠা ৎ শব্দ পেয়ে বাংকারে থাকা লু ৎ ফর রহমান ও তাঁর দুই সহযোদ্ধা সতর্ক হন। তিনি বুঝতে পারলেন, এটা বুটের শব্দ। তাঁদের দিকেই আসছে। শব্দ কাছাকাছি আসামাত্র লু ৎ ফর রহমান বলেন, ‘হল্ট।’ এর জবাব আসে গুলিতে। তিনি বুঝতে পারলেন, এরা পাকিস্তানি। পাকিস্তানি সেনারা তাঁদের অবস্থানে আক্রমণ করেছে। গর্জে ওঠে তাঁরও অস্ত্র। কিছুক্ষণ আগেও গোটা এলাকা ছিল সুমসাম। তখন গোলাগুলির শব্দে চারদিক প্রকম্পিত। লু ৎ ফর রহমান ও তাঁর সহযোদ্ধারা পাকিস্তানি আক্রমণ সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে থাকেন।রাতে মুক্তিযোদ্ধারা প্রায় অভুক্ত ছিলেন। পরদিন (২৯ মে) বেলা ১০টার দিকে তাঁরা ক্ষুধায় কাতর হয়ে পড়েন। এ সময় তাঁর সঙ্গের দুই সহযোদ্ধা গোলাগুলির মধ্যেই ক্রলিং করে খাবার আনতে যান। তিনি একা যুদ্ধ করতে থাকেন। কিছুক্ষণ পর তাঁর এলএমজি বিকল হয়ে যায়। তখন দুই-তিন পাকিস্তানি সেনা তাঁর বাংকারের একদম কাছে এসে গ্রেনেড ছোড়ে। বিস্ফোরিত গ্রেনেডের একটি টুকরো তাঁর পেটের ডান দিকে আঘাত করে ভেতরে ঢুকে যায়, আরেক টুকরো ডান হাতের কনিষ্ঠ আঙুলে লাগে। এরপর লু ৎ ফর রহমান ক্রলিং করে সীমান্তের বিএসএফ ক্যাম্পে যেতে সক্ষম হন। সেখানে যাওয়ার পর তিনি জ্ঞান হারান। সেদিন যুদ্ধে লু ৎ ফর রহমান অসীম সাহস ও বীরত্ব প্রদর্শন করেন। তাঁর তিন সহযোদ্ধা শহীদ ও তিনিসহ নয়জন আহত হন। লু ৎ ফর রহমান ইপিআরে (পরে বিডিআর, এখন বিজিবি) চাকরি করতেন। ১৯৭১ সালে কর্মরত ছিলেন সাতক্ষীরার কলারোয়ায়। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধ যুদ্ধে। যশোরে প্রতিরোধ যুদ্ধ শেষে দলের সঙ্গে অবস্থান নেন ভোমরায়। পরে ৮ নম্বর সেক্টরের ভোমরা সাব-সেক্টর এলাকাতেই যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য লু ৎ ফর রহমানকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।লু ৎ ফর রহমানের পৈতৃক বাড়ি গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়ায়। তিনি সেখানে থাকতেন না। খুলনার বানারগাতি বাজারে বসবাস করতেন। স্বাধীনতার পর সেখানে জমি কিনে বাড়ি নির্মাণ করছিলেন। তাঁর বাবার নাম সাইদুর রহমান, মা জোবেদা খানম। স্ত্রী মর্জিনা রহমান। তাঁর এক ছেলে ও দুই মেয়ে।সূত্র: লু ৎ ফর রহমান বীর প্রতীকের সাক্ষা ৎ কার; নিয়েছেন প্রথম আলোর খুলনা অফিসের কাজী আবদুল্লাহ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮। গ্রন্থনা: তারা রহমান[email protected]