তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫২৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ আবদুল ওয়াহেদ, বীর প্রতীকমাতৃভূমির ঋণ শোধ করেন জীবন দিয়েসাতক্ষীরা জেলার অন্তর্গত তলিগাছি। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ২১ জুন তলিগাছিতে পাকিস্তান সেনাবাহিনীর একটি টহল দলের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ হয়। মুক্তিযোদ্ধাদের এ দলে ছিলেন আবদুল ওয়াহেদ। সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন তিনি।সেদিন প্রায় এক ঘণ্টা দুই পক্ষে সামনাসামনি গুলিবিনিময় হয়। সম্মুখযুদ্ধের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন আবদুল ওয়াহেদ। যুদ্ধ শেষে সহযোদ্ধারা তাঁকে ভারতে নিয়ে যান। দুই দিন পর ২৩ জুন বানপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ২৭ বছর বয়সে মারা যান তিনি। ভারতেই তাঁর মরদেহ সমাহিত করা হয়।পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন আবদুল ওয়াহেদ। কর্মরত ছিলেন পাকিস্তানের (তখন পশ্চিম পাকিস্তান) করাচিতে। ১৯৭১ সালের মার্চ মাসে ছুটিতে বাড়িতে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ৭ মে যুদ্ধে যোগ দেওয়ার জন্য তিনি বাড়ি থেকে চলে যান। সেই ছিল তাঁর শেষ যাওয়া, আর ফিরে আসেননি। স্বাধীনতার পর পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আবদুল ওয়াহেদের গ্রামের আরও কয়েকজন মুক্তিযুদ্ধে অংশ নেন। তাঁরা সবাই স্বাধীনতার পর একে একে বাড়ি ফিরে আসেন। তাঁর পরিবারের সবাই অপেক্ষায় ছিলেন। কিন্তু তিনি ফিরে আসেননি। কয়েক মাস পর তাঁর বাবা যশোর সেনানিবাসে যান খবর নিতে। তখন জানতে পারেন ছেলের শহীদ হওয়ার খবর।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবদুল ওয়াহেদকে মরণোত্তর বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ১৪১। গেজেটে নাম আবদুল ওয়াহিদ। তিনি বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন, এ খবর পরিবার জানত না। ১৯৯২ সালে তাঁরা জানতে পারেন। পরে তৎকালীন প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করেন তাঁর মেয়ে।আবদুল ওয়াহেদের পৈতৃক বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুরী গ্রামে। তাঁর বাবার নাম বারিক মোল্লা, মা মোমেনা খাতুন। স্ত্রী লাইলী বেগম। তাঁদের একমাত্র সন্তান সালমা বেগম ওরফে বিলকিস। তাঁর জন্ম ১৯৭১ সালের ৫ জুন। একমাত্র সন্তানকে দেখে যেতে পারেননি ওয়াহেদ। মেয়েও বাবাকে দেখেননি।শহীদ আবদুল ওয়াহেদের স্ত্রী লাইলী বেগম বেঁচে আছেন। স্বাধীনতার পর তিনি চরম আর্থিক অনটনের মধ্যে দিন কাটান। পেনশন পান। ৯০ টাকা দিয়ে শুরু। বর্তমানে মহার্ঘ ও চিকিৎসা ভাতাসহ মাসে এক হাজার ৪৯০ টাকা পান। এ ছাড়া মুক্তিযোদ্ধা ভাতা পান মাসে দুই হাজার টাকা।লাইলী বেগম বলেন, ‘আমাদের বিয়ের পর মাত্র তিন বছর বেঁচে ছিলেন তিনি (স্বামী)। যখন যুদ্ধে যান আমি অন্তঃসত্ত্বা। যাওয়ার আগে আমাকে বলে যান, ছেলে হলে নাম রাখবে সোহাগ আর মেয়ে হলে বিলকিস।’মেয়ে বিলকিস স্বামী ও তিন ছেলেমেয়েসহ বাবার বাড়িতেই বসবাস করেন। তিনি বলেন, ‘স্বাধীনতা ও বিজয় দিবসে চিঠি পাই। মাঝেমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের পরিবারের খোঁজখবর নেওয়া হয়। কিন্তু ওই পর্যন্তই। অনেক সাংবাদিক আমাদের নিয়ে লিখবেন বলে বাড়িতে আসেন। আমাদের এবং বাবা কোথায় শহীদ হয়েছেন, খবর নিয়ে যান। কিন্তু কোনো খবর প্রকাশিত হয়েছে কি না, জানতে পারি না।’সূত্র: প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮।গ্রন্থনা: রাশেদুর রহমানৎashedtৎ@pৎothom-alo.info