তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৯১স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।এম হারুন-অর-রশিদ, বীর প্রতীকদক্ষ এক মুক্তিযোদ্ধাব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার উত্তরে কালাছড়া চা-বাগান। ১৯৭১ সালে এখানে পাকিস্তান সেনাবাহিনী ঘাঁটি করে। ৩ আগস্ট রাতে মুক্তিবাহিনীর দুটি দল (দুই কোম্পানি) এখানে আক্রমণ চালায়। এ আক্রমণে সার্বিক নেতৃত্ব দেন এম হারুন-অর-রশিদ।এ যুদ্ধের বর্ণনা আছে মেজর মুহাম্মদ আইন উদ্দিনের (বীর প্রতীক, পরে মেজর জেনারেল) বয়ানে। তিনি বলেন, ‘পাকিস্তানি সেনাদের একটি দল (এক কোম্পানি) কালাছড়া চা-বাগানে অবস্থান করছে, লেফটেন্যান্ট হারুনুর রশিদ (এম হারুন-অর-রশিদ) এ খবর পেয়ে তাদের গতিবিধি লক্ষ্য করার জন্য লোক নিয়োগ করেন।‘পাকিস্তান সেনাবাহিনীকে আক্রমণের জন্য নিয়মমাফিক এক ব্যাটালিয়ন শক্তি প্রয়োজন ছিল। কিন্তু লেফটেন্যান্ট হারুন সাহস করে প্রস্তুতি নেন। তাঁর অধীনে দুই কোম্পানি মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি একটি কোম্পানি পরিচালনার দায়িত্ব দেন হাবিলদার হালিমকে (শহীদ)। অপর কোম্পানি তাঁর নিজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকে। তবে দুই কোম্পানির সার্বিক নেতৃত্বই তাঁর হাতে ছিল।‘একদিন রাতে তাঁরা দুটি দলে ভাগ হয়ে পাকিস্তানি অবস্থানে আঘাত হানেন। হাবিলদার হালিমের দলের একজন যোদ্ধা প্রথমেই শহীদ হওয়ায় তাঁরা আর সামনে অগ্রসর হতে পারেননি। তিনি (হালিম) নিজেও শহীদ হন।‘লেফটেন্যান্ট হারুন তাঁর কোম্পানি নিয়ে পাকিস্তানি ক্যাম্প আক্রমণ করেন। তাঁর দলের আক্রমণে পাকিস্তানি অনেক সেনা হতাহত হয়। কিছু পাকিস্তানি সেনা বাংকারে আশ্রয় নেয়। মুক্তিযোদ্ধারা বাংকারে গ্রেনেড চার্জ করে তাদের হত্যা করেন।‘এরপর লেফটেন্যান্ট হারুন হালিম কোম্পানির লক্ষ্যস্থলে আক্রমণ করেন। সেখানে অবস্থানরত পাকিস্তানি সেনাদের পর্যুদস্ত করে স্থানটি দখল করেন।‘কালাছড়া থেকে একটি এলএমজিসহ প্রায় ১০০ অস্ত্র এবং ২৭ জন পাকিস্তানি সেনার মৃতদেহ পাওয়া যায়। আমাদের দুজন শহীদ ও সাতজন আহত হন। এর পর থেকে কালাছড়া সব সময় মুক্ত ছিল। পাকিস্তানিরা পরবর্তী সময়ে আর কখনোই কালাছাড়া চা-বাগানের নিয়ন্ত্রণ নিতে পারেনি।’এম হারুন-অর-রশিদ ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। তখন তাঁর পদবি ছিল লেফটেন্যান্ট। মুক্তিযুদ্ধ শুরু হলে মেজর শাফায়াত জামিলের (বীর বিক্রম, পরে কর্নেল) নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ায় চতুর্থ ইস্ট বেঙ্গলের বাঙালি সেনারা বিদ্রোহ করেন। এতে তাঁর ভূমিকা ছিল অনন্য।প্রতিরোধযুদ্ধের পর মে মাসের মাঝামাঝি একদিন সন্ধ্যায় আখাউড়া-মুকুন্দপুর রেলপথে হারুন-অর-রশিদ কয়েকজন সহযোদ্ধাকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর রসদবাহী ট্রেনে অ্যাম্বুশ করেন। আগে খবর পেয়ে রেলপথের এক স্থানে বিস্ফোরক স্থাপন করে তিনি সহযোদ্ধাদের নিয়ে অপেক্ষায় ছিলেন। ট্রেনটি আসামাত্র সুইচ টিপে বিস্ফোরণ ঘটান। এতে রেলবগি ও রেলপথের একাংশের ব্যাপক ক্ষতি এবং কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়।এম হারুন-অর-রশিদ পরবর্তী সময়ে ২ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেন। তাঁর যুদ্ধ এলাকা ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়ার একাংশ। এ এলাকায় অনেক যুদ্ধ সংঘটিত হয়। ২০ নভেম্বর কসবার চন্দ্রপুরের যুদ্ধে তিনি তাঁর দল নিয়ে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে মেজর মুহাম্মদ আইন উদ্দিনের নেতৃত্বে তিনি কুমিল্লা দখল অভিযানেও অংশ নেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য এম হারুন-অর-রশিদকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ১৯।এম হারুন-অর-রশিদ স্বাধীনতার পর পর্যায়ক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন। অবসর গ্রহণের পর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কাটিরহাট গ্রামে। স্থায়ীভাবে বাস করেন ঢাকায় (বাসা ৪১৫, সড়ক ৩০, মহাখালী ডিওএইচএস)। তাঁর বাবার নাম মোহামুদুল হক, মা জরিনা বেগম। স্ত্রী লায়লা নাজনীন। তাঁদের এক মেয়ে ও এক ছেলে। সূত্র: মেজর (অব.) ওয়াকার হাসান বীর প্রতীক, খোন্দকার হাবিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, দশম খণ্ড।গ্রন্থনা: রাশেদুর রহমানৎashedtৎ@pৎothom-alo.info