তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৯৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠগুলিতে তাঁর শরীর ঝাঁঝরা হয়ে যায়রাতে হামিদুর রহমানসহ মুক্তিযোদ্ধারা ভারত থেকে বাংলাদেশের ভেতরে আসেন। নিঃশব্দে সমবেত হন এফইউপিতে (ফর্মিং আপ প্লেস)। তাঁরা ছিলেন কয়েকটি দল (কোম্পানি)। ৬০০ গজ দূরে ছিল পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থান।তখন সময় ছিল আনুমানিক তিনটা ৩০ মিনিট। তারিখ ২৮ অক্টোবর ১৯৭১।পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, সবার আগে চার্লি কোম্পানির মুক্তিযোদ্ধারা পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটি আক্রমণের জন্য এগিয়ে যান। দুই উপদলের (প্লাটুন) একটি বাঁ দিক দিয়ে এবং অপরটি ডান দিক দিয়ে। মাঝে থাকে ডেফথ প্লাটুন। এ প্লাটুনে ছিলেন হামিদুর রহমান।কিন্তু অ্যাসল্ট ফরমেশনে (আক্রমণ শুরু) যাওয়ার আগেই তাঁরা আক্রান্ত হন। তাঁদের উপস্থিতি টের পেয়ে পাকিস্তান সেনাবাহিনী গোলাগুলি শুরু করে। এর ব্যাপকতা এত বেশি ছিল যে ডান-বাঁ, দুই প্লাটুনেরই অগ্রযাত্রা থমকে যায়।এরপর মুক্তিযোদ্ধারা ফায়ার অ্যান্ড মুভ পদ্ধতিতে সামনে এগোতে থাকেন। বাঁ দিকের মুক্তিযোদ্ধারা শত্রুর অবস্থানের একদম কাছে পৌঁছান। এ সময় তাঁদের দলনেতা ও প্লাটুন হাবিলদার পাকিস্তানি সেনাদের গুলিতে আহত হন।দলনেতা ছিলেন লেফটেন্যান্ট এস এইচ এম বি নূর চৌধুরী (বীর বিক্রম, পরে লেফটেন্যান্ট কর্নেল এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকায় অভিযুক্ত ও বিচারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত)। ফলে বাঁ দিকের মুক্তিযোদ্ধাদের অগ্রযাত্রা থেমে যায়।ডান দিকের মুক্তিযোদ্ধারাও বেশি দূর অগ্রসর হতে পারেননি। উঁচু টিলার ওপর থাকা পাকিস্তান সেনাবাহিনীর এইচএমজির (হেভি মেশিনগান) প্রায় নিখুঁত গুলিবর্ষণের কারণে তাঁরা এগোতে পারেননি। ওই এইচএমজি পোস্ট ধ্বংসের চেষ্টা করেন তাঁরা, কিন্তু পারেননি। বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ওই এইচএমজির গুলিতে হতাহত হন।এ অবস্থায় ডেফথ প্লাটুন এগিয়ে আসে। প্লাটুনের সুইসাইডাল গ্রুপের ওপর দায়িত্ব পড়ে ওই এইচএমজি পোস্ট ধ্বংস বা নিউট্রালাইজ করার। এ গ্রুপে ছিলেন অসম সাহসী হামিদুর রহমান। তিনি সুইসাইডাল গ্রুপের দুটি এলএমজির কাভারিং ফায়ারের ছত্রচ্ছায়ায় অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পাকিস্তানি এইচএমজি পোস্টের কাছে পৌঁছাতে সক্ষম হন।ক্রল করে ১০ গজের মধ্যে পৌঁছে তিনি সেখানে হ্যান্ডগ্রেনেড ছোড়েন। তাঁর নিক্ষিপ্ত গ্রেনেড নিখুঁত নিশানায় পড়ে। এইচএমজি থেকে গুলি বন্ধ হয়ে যায়। এরপর তিনি ওই বাংকারে চড়াও হন। এমন সময় পাশের আরেকটি বাংকারে থাকা পাকিস্তানি সেনারা তাঁকে লক্ষ্য করে গুলি করে।তাঁর দিকে ছুটে আসে একঝাঁক গুলি। এই গুলির ঝাঁক থেকে তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। তাঁর শরীর প্রায় ঝাঁঝরা হয়ে যায়। নিথর ও ঝাঁঝরা দেহ মাটিতে লুটিয়ে পড়ে।সেদিন শেষ পর্যন্ত মুক্তিবাহিনীর আক্রমণ সফল হয়নি। হামিদুর রহমান শহীদ হওয়ার পর মুক্তিযোদ্ধারা তাঁদের যুদ্ধ অধিনায়কের (মেজর জিয়াউর রহমান বীর উত্তম, পরে লেফটেন্যান্ট জেনারেল, সেনাপ্রধান ও রাষ্ট্রপতি) নির্দেশে পশ্চাদপসরণ করেন।হামিদুর রহমানের বীরত্ব ও আত্মত্যাগে সেদিন রক্ষা পায় অনেক মুক্তিযোদ্ধার প্রাণ। তিনি ওই এইচএমজি পোস্ট ধ্বংস করায় পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের তীব্রতা কমে যায়। ফলে ডান দিক দিয়ে আক্রমণকারী মুক্তিযোদ্ধারা নিরাপদে পশ্চাদপসরণ করতে সক্ষম হন।এ ঘটনা মৌলভীবাজার জেলার ধলই বিওপিতে। মুক্তিযোদ্ধারা সেদিন হামিদুর রহমানের মরদেহ উদ্ধার করতে পারেননি। ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় ২ নভেম্বর তাঁরা আবার সেখানে আক্রমণ চালান। ৩ নভেম্বর ধলই মুক্ত হয়। তখন তাঁর মরদেহ উদ্ধার করে সমাহিত করেন। স্বাধীনতার ৩৬ বছর পর তাঁর দেহাবশেষ ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনঃ সমাহিত করা হয়।হামিদুর রহমান ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর নবীন সেনা হিসেবে চট্টগ্রাম ইবিআরসিতে প্রশিক্ষণরত ছিলেন। ২৫ মার্চ রাতে নিরস্ত্র অবস্থায় আক্রান্ত হওয়ার পর কৌশলে নিজের জীবন বাঁচান। কয়েক দিন পর বাড়িতে ফিরে মায়ের অনুমতি নিয়ে ভারতে যান। সেখানে নিয়মিত মুক্তিবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত হন।মুক্তিযুদ্ধে বিশেষত ধলই যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য শহীদ হামিদুর রহমানকে মরণোত্তর বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ০২।শহীদ হামিদুর রহমানের পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলা শহরের কালীগঞ্জের অদূরে খদ্দখালিশপুর গ্রামে। অবিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম আক্কাস আলী মণ্ডল, মা কায়েদুননেছা।সূত্র: মেজর (অব.) ওয়াকার হাসান বীর প্রতীক এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস।গ্রন্থনা: রাশেদুর রহমান ৎashedtৎ@pৎothom-alo.info