তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৯৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠসহযোদ্ধাদের বাঁচাতে জীবন দেন তিনিমুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ে মোস্তফা কামালসহ একদল মুক্তিযোদ্ধা প্রতিরক্ষা অবস্থানে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার দরুইন গ্রামে। এ সময়কার পরিস্থিতি প্রকৃতপক্ষে তাঁদের জন্য অনুকূল ছিল। কারণ, তাঁরা তখন অস্ত্রশস্ত্র ও লোকবলে তেমন সংগঠিত ছিলেন না।মোস্তফা কামাল চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। এর অবস্থান ছিল কুমিল্লার ময়নামতী সেনানিবাসে। তবে তাঁরা মোতায়েন ছিলেন ব্রাহ্মণবাড়িয়ায়। সম্ভাব্য ভারতীয় আগ্রাসনের কথা বলে সেনা কর্তৃপক্ষ তাদের সেখানে মোতায়েন করেছিল।২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী হত্যাযজ্ঞ শুরু করলে তাঁরা মেজর সাফায়াত জামিলের (বীর বিক্রম, পরে কর্নেল) নেতৃত্বে বিদ্রোহ করে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ করে আখাউড়ায় (গঙ্গাসাগর ও তাল শহর) প্রতিরক্ষা অবস্থান নেন।তাঁদের মূল প্রতিরক্ষা অবস্থানে যাতে পাকিস্তান সেনাবাহিনী আকস্মিক আক্রমণ না করতে পারে, সে জন্য একাংশকে (আলফা কোম্পানির একটি প্লাটুন) অগ্রবর্তী প্রতিরক্ষা অবস্থানে পাঠানো হয়। এ দলে ছিলেন অসম সাহসী মোস্তফা কামাল। তাঁরা অবস্থান নেন দরুইন গ্রামে। তাঁদের প্রতিরক্ষা ছিল এক পুকুরপাড়ে। কামালের অবস্থান ছিল সর্বডানে। তাঁর কাছে ছিল এলএমজি।১৬ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনীর বিরাট দল আখাউড়ায় অবস্থানরত মুক্তিযোদ্ধাদের আক্রমণের জন্য কুমিল্লা-আখাউড়া রেলপথ ধরে অগ্রসর হতে থাকে। মোস্তফা কামাল ও তাঁর সহযোদ্ধারা পাকিস্তান সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার জন্য অপেক্ষায় থাকেন। পরের দিন (১৭ এপ্রিল) সকালে তাঁদের সব উৎকণ্ঠা আর অপেক্ষার অবসান ঘটে। শুরু হয় পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণ। ক্রমশ তা তীব্রতর হয়। এ সময় বৃষ্টিও শুরু হয়।এদিকে মোস্তফা কামাল ও তাঁর সহযোদ্ধারা দুই দিন ধরে প্রায় অভুক্ত ছিলেন। সেদিন আখাউড়ার মূল প্রতিরক্ষা অবস্থান থেকে তাঁদের জন্য সামান্য খাবার পাঠানো হয়। প্রতিরক্ষা অবস্থান থেকে একজন একজন করে মুক্তিযোদ্ধা গিয়ে খেয়ে আসেন। খাবার শেষ হয়ে যাওয়ায় কামাল খাননি।১৮ এপ্রিল মেঘাচ্ছন্ন আকাশ ও বর্ষণমুখর পরিস্থিতির সুযোগ নিয়ে পাকিস্তানি সেনারা দরুইন গ্রামের খুব কাছে পৌঁছে যায়। এর আগে পাকিস্তানি সেনাদের অপর একটি দল অন্য দিক আক্রমণ চালিয়ে মুক্তিযোদ্ধাদের বিভ্রান্ত করে। মোগড়াবাজার ও গঙ্গাসাগরে আক্রমণের মহড়া প্রদর্শন করে। কিন্তু প্রকৃত আক্রমণ শুরু হয় দুপুর ১২টায়, পশ্চিম দিক দিয়ে।একদিকে তুমুল বৃষ্টি, অন্যদিকে শাণিত অপ্রত্যাশিত আক্রমণ। মোস্তফা কামালসহ অল্পসংখ্যক মুক্তিযোদ্ধা প্রচণ্ড চাপের মধ্যে পড়েন। তাঁদের পক্ষে অবস্থান ধরে রাখা কষ্টসাধ্য হয়ে পড়ে। প্রকৃতপক্ষে পাকিস্তানি সেনারা তাঁদের দুই দিক ঘেরাও করে ফেলেছিল। ফলে তাঁরা সবাই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পড়েন।এ অবস্থায় মুক্তিযোদ্ধাদের পশ্চাদপসরণ অথবা নিশ্চিত জীবন দেওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। কিন্তু এর জন্য প্রয়োজন নিখুঁত কাভারিং ফায়ার। স্বেচ্ছায় ঝুঁকিপূর্ণ এ কাজের দায়িত্ব নেন মোস্তফা কামাল। এরপর তিনি তাঁর এলএমজি দিয়ে পাকিস্তানি সেনাদের ওপর গুলি শুরু করেন। এ সুযোগে তাঁর সহযোদ্ধারা পেছনে নিরাপদ স্থানে যান। তাঁরা কামালকেও পশ্চাদপসরণের জন্য অনুরোধ করেন। কিন্তু তিনি নিজের কর্তব্যে ছিলেন অটল।কামালের ক্রমাগত গুলিবর্ষণে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা হতাহত হয়। তাদের এগিয়ে আসার গতি কিছুটা মন্থর হয়ে পড়ে। মরিয়া পাকিস্তানিরা তাঁর অবস্থান চিহ্নিত করে সেখানে মেশিনগান দিয়ে গুলি এবং মর্টারের গোলা ছুড়তে থাকে। একপর্যায়ে তারা সফল হয়। তাঁর শরীরে বিদ্ধ হয় মেশিনগানের গুলি। গুরুতর আহত হন তিনি।পাকিস্তানি সেনারা তাঁর ওপর চড়াও হয়ে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে স্থানীয় গ্রামবাসী তাঁর মরদেহ সেখানেই সমাহিত করেন। তাঁর সমাধি চিহ্নিত।মুক্তিযুদ্ধে বিশেষত দরুইনের যুদ্ধে অসামান্য সাহস, বীরত্ব ও আত্মত্যাগের জন্য শহীদ মোস্তফা কামালকে মরণোত্তর বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ০৩।শহীদ মোস্তফা কামালের পৈতৃক বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলার পশ্চিম হাজীপাড়া (আলীনগর) গ্রামে। বিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম হাবিবুর রহমান। স্ত্রী পেয়ারা বেগম। তাঁর এক সন্তান।সূত্র: মেজর (অব.) ওয়াকার হাসান বীর প্রতীক এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২।গ্রন্থনা: রাশেদুর রহমান ৎashedtৎ@pৎothom-alo.info