তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।তোফায়েল আহমেদ, বীর প্রতীকযুদ্ধের কথা বলতে গিয়ে শিউরে উঠলেনতোফায়েল আহমেদ অসুস্থ। ঠিকমতো কথা বলতে পারেন না। থেমে থেমে মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে উত্তেজনায় কেঁপে উঠছিলেন। হঠাৎ যেন তাঁর স্মৃতির মণিকোঠায় ভিড় করেছে অনেক কথা। তাঁর চোখ বারবার সিক্ত হয়ে পড়ছিল। তাঁর জীবনের স্মরণীয় একটি যুদ্ধের কথা বলতে গিয়ে শিউরে উঠলেন। কিন্তু সব বলতে পারলেন না। কোনো রকমে সেই জায়গার নাম, তাঁর কোম্পানি কমান্ডারের নাম এবং আরও কয়েকটি জায়গার নাম বললেন, যেখানে তিনি যুদ্ধ করেছেন। স্মরণীয় যুদ্ধ বালিয়াডাঙ্গার যুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: সেক্টরভিত্তিক ইতিহাস বইয়েও সেই যুদ্ধের বিবরণ পাওয়া গেল। এই যুদ্ধ এত ভয়াবহ, লোমহর্ষক ও মারাত্মক ছিল যে ওই যুদ্ধে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের এখন সে কথা মনে হলে সবাই হয়তো শিউরে উঠবেন।সেপ্টেম্বর মাসের মাঝামাঝি। তখন একদল মুক্তিযোদ্ধার অবস্থান ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গায়। ইপিআর, আনসার, মুজাহিদ ও ছাত্র-জনতার সমন্বয়ে গড়া মুক্তিবাহিনী। মুক্তিবাহিনীর গেরিলা-আক্রমণে পাকিস্তানিরা অতিষ্ট। তাই তারা মুক্তিযোদ্ধাদের দমনে নতুন কৌশল নেয়। হঠাৎ একদিন পাকিস্তানি সেনাবাহিনীর বেলুচ রেজিমেন্ট বিপুল শক্তি নিয়ে মুক্তিবাহিনীর অবস্থানে আক্রমণ করে। তাদের আক্রমণের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। বৃষ্টির মতো আর্টিলারি গোলার আঘাতে মুক্তিযোদ্ধারা দিশেহারা হয়ে পড়েন। পাকিস্তানিদের প্রচণ্ড আক্রমণের মধ্যেও তাঁরা টিকে থাকার চেষ্টা করেন। যুদ্ধ চলল কয়েক দিন। তিন কি চার দিনের দিন পাকিস্তানিদের অব্যাহত আক্রমণের মুখে মুক্তিবাহিনী সেখান থেকে পিছু হটতে বাধ্য হলো। পাকিস্তানিদের গোলার আঘাতে মুক্তিবাহিনীর আটজন যোদ্ধা ও অনেকে আহত হন।তোফায়েল আহমেদ ছিলেন ইপিআরে। কর্মরত ছিলেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জে। বাংলাদেশ-ভারত সীমান্তে। সেখানকার কোম্পানি কমান্ডার সুবেদার তোবারক উল্লাহর নেতৃত্বে বিদ্রোহ করে তাঁরা মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি ৮ নম্বর সেক্টর এলাকায় যুদ্ধ করেন; কখনো ভোমরা, কখনো হাকিমপুর সাব সেক্টরে। তোবারক উল্লাহ্র নেতৃত্বে বিভিন্ন স্থানে যুদ্ধ করেছেন। বেশির ভাগ যুদ্ধে তিনি অসীম সাহসিকতার পরিচয় দেন। ভোমরায় এক যুদ্ধে তিনি সামান্য আহত হন। তাঁর বাঁ হাতের অংশবিশেষ পাকিস্তানিদের বোমায় ঝলসে যায়। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য তোফায়েল আহমেদ বীর প্রতীক খেতাব পেয়েছেন।তোফায়েল আহমেদ বীর প্রতীকের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের সিলুয়া গ্রামের মজুমদার বাড়িতে। বর্তমানে তিনি এখানেই বসবাস করেন। তাঁর বয়স তখন প্রায় ৭৪ বছর। ১৯৮৩ সালে চাকরি থেকে অবসর নেন। তাঁর বাবার নাম মুজাফফর আহমদ মজুমদার। মা ফাতেমা খাতুন। স্ত্রী শরীফা খাতুন। তাঁর তিন ছেলে ও তিন মেয়ে। তাঁরা সবাই বিবাহিত।আলাপকালে তিনি বারবার আবেগাপ্লুত হয়ে পড়ছিলেন। কথা জড়িয়ে যাচ্ছিল। তাঁর স্ত্রী শরীফা খাতুন ক্ষোভের সঙ্গে বললেন, কেউ তাঁর স্বামীর খোঁজ নেয় না। টাকার অভাবে ঠিকমতো স্বামীর চিকিৎসা হচ্ছে না।সূত্র: প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহেরের পাঠানো তথ্য ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮।গ্রন্থনা: তারা রহমান[email protected]