তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ নূরুল হক, বীর প্রতীকবিদ্যুৎকেন্দ্রে গোপনে বিস্ফোরক নেন১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে। দেশ স্বাধীন। কিন্তু কয়েক স্থানে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের সহযোগী সশস্ত্র অবাঙালিরা (বিহারি) আত্মসমর্পণ করেনি। নারায়ণগঞ্জ জেলার আদমজী পাটকলে অবস্থানরত সশস্ত্র অবাঙালিরা বারবার অনুরোধ জানানো সত্ত্বেও আত্মসমর্পণ করল না। এভাবে কেটে গেল কয়েক দিন। মুক্তিযোদ্ধারা ঘেরাও করে আছেন এলাকাটি। মুক্তিযোদ্ধাদের মধ্যে নূরুল হকও আছেন।১৯৭২ সালের ৪ বা ৫ জানুয়ারি। সকাল থেকে আদমজী পাটকলে অবস্থানরত অবাঙালিরা গোলাগুলি শুরু করে। তখন ভয়াবহ এক সংঘর্ষ হয়। সংঘর্ষে নূরুল হকসহ বেশ কজন মুক্তিযোদ্ধা আহত হন। তাঁদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুরেই নূরুল হক মারা যান।নূরুল হক ছিলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের গাড়িচালক। ১৯৭১ সালের মার্চে তিনি ছুটিতে বাড়িতে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যোগ দেন। এর পর তিনি তাঁর বড় ভাই সামসুল হকের সঙ্গে ভারতে যান। তাঁরা ভারতে বিস্ফোরক প্রশিক্ষণ নিতে থাকেন। এ সময় পাকিস্তান সরকার অনুপস্থিত সরকারি চাকরিজীবীদের চাকরিতে যোগদানের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে। তাঁরা দুই ভাই সিদ্ধান্ত নিলেন, এ সুযোগ কাজে লাগাবেন। চাকরিতে যোগ দিয়ে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ঘটাবেন। তাঁর ভাই সামসুল হক বিদ্যুৎকেন্দ্রের ফিটার ছিলেন (তিনিও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত)। তাঁরা দুই ভাই চাকরিতে যোগ দেন। নূরুল হক বিদ্যুৎকেন্দ্রের যে গাড়ি চালাতেন, তাতে করে বিস্ফোরক উপাদান কৌশলে ভেতরে নিয়ে যান। তারপর দুই ভাই কেন্দ্রের মেশিনরুমে একদিন বিস্ফোরক স্থাপন করেন। কিন্তু তাঁদের দুর্ভাগ্য, প্রথম চেষ্টায় তা বিস্ফোরিত হয়নি। পরে তিনি একই কায়দায় আবার গাড়িতে করে বিস্ফোরক উপাদান ভেতরে নেন। ৩ নভেম্বর রাতে তিনি ও তাঁর ভাই সামসুল হক বিস্ফোরকগুলো মেশিনরুমে লাগালেন। এবার তাঁরা সফল। ৪ নভেম্বর ভোররাতে বিস্ফোরক বিস্ফোরিত হয়ে বিদ্যুৎকেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। ঢাকা শহরের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তাঁরা দুই ভাই সেদিনই সেখান থেকে পালিয়ে যান।নূরুল হক ছিলেন মুক্তিবাহিনীর ২নং সেক্টরের একজন গেরিলা যোদ্ধা। পরে তিনি নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে গেরিলা অপারেশনে অংশ নেন।মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা রাখার জন্য নূরুল হক মরণোত্তর বীর প্রতীক খেতাব পেয়েছেন।শহীদ নূরুল হকের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে। বাবার নাম আবদুল লতিফ। মা সুফিয়া খাতুন। স্ত্রী হাজেরা খাতুন। যুদ্ধের সময় তাঁর স্ত্রী গর্ভবতী ছিলেন। নূরুল হক শহীদ হওয়ার কয়েক দিন পর তাঁর একমাত্র পুত্রসন্তানের জন্ম হয়। নূরুল হকের ছোট ভাই মজিবুল হক পরে হাজেরা খাতুনকে বিয়ে করেন।বীর প্রতীক নূরুল হকের ভাই সামসুল হক বীর প্রতীক বললেন, তাঁর ভাইয়ের কবর স্থায়ীভাবে সংরক্ষণের জন্য অনেক আবেদন-নিবেদন করেও কোনো কাজ হয়নি। বাড়ির সামনে মসজিদের পাশে কবরটি ৪০ বছর ধরে অরক্ষিত অবস্থায় আছে।সূত্র: সামসুল হক বীর প্রতীকের সাক্ষাৎকার। নিয়েছেন প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের।গ্রন্থনা: তারা রহমান [email protected]