তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৯৭স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।জামাল কবিরবীর প্রতীকএখনো মানসিকভাবে বিপর্যস্ত তিনিপ্রথম আলোর নিয়মিত এ প্রতিবেদনের জন্য বীর প্রতীকধারী মুক্তিযোদ্ধা জামাল কবিরকে আমরা শনাক্ত করতে পারছিলাম না। তাঁর একজন আত্মীয় (খালাতো ভাই) ওবায়দুল্লাহ মজুমদারের মাধ্যমে জানা যায় যে তিনি বিদেশে থাকেন। টেলিফোন নম্বর নিয়ে তাঁকে ফোন করি। কয়েক দিন চেষ্টার পর তাঁকে পাওয়া যায়। মুক্তিযুদ্ধ ও তাঁর খেতাব পাওয়ার বিষয় নিয়ে কথা বলতে চাই। তিনি আগ্রহ দেখালেন না। পরে আরও কয়েকবার তাঁকে ফোন করি। আলাপচারিতায় যে তথ্য তাঁর কাছ থেকে পাওয়া গেল তা হচ্ছে:১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৩ নভেম্বর জাতীয় চার নেতা এবং ৭ নভেম্বরের হত্যাকাণ্ড জামাল কবিরের জীবনে অস্বাভাবিক এক ঘটনা। স্বাধীন বাংলাদেশে এমন ঘটনা তিনি কল্পনাও করেননি। তাঁর মনে হয়েছে, এমন বাংলাদেশের জন্য তিনি যুদ্ধ করেননি। তিনি তখন মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েন। এ ঘটনা তিনি এখনো মেনে নিতে পারছেন না।১৯৭৬ সালের প্রথমার্ধে তিনি বিদেশে চলে যান। তখন তিনি বিবাহিত ছিলেন এবং তাঁর এক মেয়ে ছিল। নানা দেশ ঘুরে বর্তমানে তিনি ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানে তিনি দোভাষীর কাজ করেন। বিদেশে যাওয়ার পর তিনি মাত্র দুবার দেশে আসেন। শেষবার কয়েক বছর আগে। তখন তাঁর একমাত্র মেয়ে (বিবাহিত) আকস্মিকভাবে মারা যান। এ খবর পেয়ে তিনি দেশে এসেছিলেন।জামাল কবির ১৯৭১ সালে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধযুদ্ধের পর ভারতের আগরতলায় যান। সেখানে তাঁর পরিচয় হয় ক্যাপ্টেন এ টি এম হায়দারের (বীর উত্তম, পরে লেফটেন্যান্ট কর্নেল এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বর নিহত) সঙ্গে। ক্যাপ্টেন হায়দার তাঁকে মুক্তিবাহিনীর গেরিলা দলে অন্তর্ভুক্ত করেন।প্রশিক্ষণ চলাবস্থায় জামাল কবির কিশোরগঞ্জে যান। তিনি সেখান থেকে ক্যাপ্টেন হায়দারের বাবা-মা ও বোন লেফটেন্যান্ট ডা. সিতারা বেগমকে (বীর প্রতীক, পরে ক্যাপ্টেন) ভারতে নিয়ে যান। প্রশিক্ষণ শেষ করার পর তিনি প্রথম অপারেশন করেন কুমিল্লায়। পরবর্তী সময়ে তিনি নিয়মিত মুক্তিবাহিনীর ‘কে’ ফোর্সের চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হেডকোয়ার্টার কোম্পানির অধীনে যুদ্ধ করেন।জামাল কবির প্রথম অপারেশন করেন ১৯৭১ সালের জুলাই মাসে। এটি ছিল গেরিলা অপারেশন। তাঁরা ছিলেন কয়েকটি উপদলে বিভক্ত। তাঁর সহযোদ্ধা ছিলেন বাহার উদ্দিন রেজা (বীর প্রতীক), সাকি চৌধুরী ও তাহের নামে একজন। তাঁরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে শহরের কেন্দ্রে গ্রেনেড ছোড়েন। প্রচণ্ড শব্দে তা বিস্ফোরিত হয়। প্রায় একই সময়ে অন্যান্য উপদলও বিভিন্ন স্থানে গ্রেনেড ছোড়ে।প্রতিটি স্থানেই ছিল পাকিস্তানি সেনা বা তাদের সহযোগী। বিস্ফোরিত গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে কয়েকজন পাকিস্তানি সেনা ও সহযোগী হতাহত হয়। এই অপারেশন ছিল কুমিল্লায় অবস্থানরত পাকিস্তানিদের জন্য বিরাট এক ঝাঁকুনি। কারণ এ সময় কুমিল্লা শহরে স্বাভাবিক অবস্থা বিরাজ করছিল। বিস্ফোরণের শব্দে সেদিন গোটা শহর কেঁপে ওঠে। লোকজন চারদিক ছোটাছুটি করে নিরাপদ স্থানে যায়। দু-তিন দিন শহর প্রায় জনশূন্য ছিল। তখন অনেক লোক শহর ছেড়ে চলে যায়।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য জামাল কবিরকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ৩৩৯। গেজেটে নাম জামাল। জামাল কবিরের পৈতৃক বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ফাল্গুনকড়া গ্রামে। তাঁর বাবার নাম সিরাজুল ইসলাম মজুমদার, মা শামসুন নাহার (টুনি)। স্ত্রী শামিমা ইসলাম।জামাল কবিরের ছবি পাওয়া যায়নি।সূত্র: জামাল কবির বীর প্রতীক, মেজর (অব.) ওয়াকার হাসান বীর প্রতীক এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২।গ্রন্থনা: রাশেদুর রহমান[email protected]