তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।এটিএম হায়দার, বীর উত্তমক্র্যাক প্লাটুন তাঁরনেতৃত্বে গড়ে ওঠেমুক্তিযুদ্ধকালে রাজধানী ঢাকায় অচলাবস্থা সৃষ্টির জন্য ২ নম্বর সেক্টরের অধীনে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গেরিলা বাহিনী গঠন করা হয়। এর মধ্যে ক্র্যাক প্লাটুন ছিল অন্যতম। পাকিস্তানিদের সর্বক্ষণ ভীতসন্ত্রস্ত ও বিশ্রামহীন রাখা এবং দেশের অভ্যন্তরে সংগ্রামী জনতার মনোভাব দৃঢ় রাখার জন্যই এই বাহিনীর সৃষ্টি। এই বাহিনী গঠনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তিনি হলেন এ টি এম হায়দার। মুক্তিযুদ্ধে তাঁর নেতৃত্বে ক্র্যাক প্লাটুন গড়ে ওঠে। বেশির ভাগ গেরিলাকে তিনি নিজেই প্রশিক্ষণ দেন। তাঁর বিচক্ষণতায় ক্র্যাক প্লাটুনের সদস্যরা চোরাগোপ্তা আক্রমণের মাধ্যমে ঢাকার বিভিন্ন অফিস-আদালতসহ প্রশাসনিক কার্যক্রমে প্রতিনিয়ত বিঘ্ন ঘটান। গেরিলারা যোগাযোগ ও বিদ্যুৎব্যবস্থা অচল করার পাশাপাশি ঢাকার আশপাশে গেরিলাযুদ্ধ করেন। ক্র্যাক প্লাটুন গঠন ও পরিচালনায় এ টি এম হায়দার যে দেশপ্রেম ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, তা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।এ টি এম হায়দার ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) কর্মকর্তা, প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো ও প্যারাট্রুপার। ১৯৭০ সালের শেষ দিক থেকে তিনি কর্মরত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩ কমান্ডো ব্যাটালিয়নে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি কুমিল্লা সেনানিবাস থেকে পালিয়ে যুদ্ধে যোগ দেন। ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে পাকিস্তানি সেনাদের চলাচল বিঘ্নিত করার লক্ষ্যে এ টি এম হায়দার নিজেই দেশের অভ্যন্তরে সেতু ধ্বংসসহ বেশ কয়েকটি অপারেশনে অংশ নেন। পরে ভারতের মেলাঘরে গণযোদ্ধাদের তিনি অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে অস্ত্র, বিস্ফোরক ও গেরিলাযুদ্ধের প্রশিক্ষণ দেন। তাঁদের তিনি নিজেই তত্ত্বাবধান করতেন। তাঁর প্রশিক্ষিত গেরিলারা চীন, কিউবা বা ভিয়েতনামের গেরিলাদের চেয়ে কোনো অংশে কম ছিলেন না। ২ নম্বর সেক্টরের গণযুদ্ধে এ টি এম হায়দার আজও একজন প্রবাদপুরুষ। তিনি ছিলেন অধিনায়ক খালেদ মোশাররফের একজন যোগ্য সহযোগী। অক্টোবরের তৃতীয় সপ্তাহে খালেদ মোশাররফ আহত হলে তিনি অধিনায়ক নিযুক্ত হন। তিনি সাহসিকতা ও বীরত্ব দিয়ে এই দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন।১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ চূড়ান্ত হলে মিত্রবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনাকমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, বাংলাদেশ বাহিনীর উপপ্রধান সেনাপতি এ কে খন্দকারের সঙ্গে এ টি এম হায়দারও ঐতিহাসিক রেসকোর্স (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে উপস্থিত হন। ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠানে এ কে খন্দকার, কে এম সফিউল্লাহর সঙ্গে তিনিও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য এ টি এম হায়দারকে বীর উত্তম খেতাব দেওয়া হয়।১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর নভেম্বরের অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানে তিনি খালেদ মোশাররফ ও খন্দকার নাজমুল হুদার সঙ্গে নিহত হন। সে সময় তাঁর পদমর্যাদা ছিল লেফটেন্যান্ট কর্নেল।এ টি এম হায়দারের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কান্দাইলে। তাঁর বাবার নাম মোহাম্মদ ইসরাইল, মা হাকিমুননেছা বেগম। তিনি অবিবাহিত ছিলেন। তাঁর এক ভাই তিন বোন। বীর প্রতীক ডা. সিতারা বেগম তাঁর বোন। অপর দুই বোনের নাম আক্তার বেগম ও রিজিয়া বেগম। ভাইয়ের নাম এ টি এম সাত্তার।এ টি এম হায়দার বীর উত্তমের একমাত্র ভাই আলাপকালে বললেন, তাঁর ভাইয়ের অবদান সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে না। এটা এক ধরনের সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২ ও প্রথম আলোর কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল হক মোল্লার পাঠানো তথ্য।গ্রন্থনা: তারা রহমান[email protected]