তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।ইয়ামিন চৌধুরী, বীর বিক্রমঅস্ত্রের কোনো গুলি লক্ষ্যচ্যুত হলো নাএয়ারফিল্ডের কাছাকাছি একটা জলাশয়। সেখানে মাছ ধরছেন কয়েকজন। এয়ারফিল্ড-সংলগ্ন গ্রামবাসী অনেকে প্রায়ই সেখানে মাছ ধরতে আসেন। সেদিনও স্থানীয় দু-তিনজন গ্রামবাসী এসেছেন। তাঁদের সঙ্গে যোগ দিলেন ইয়ামিন চৌধুরীসহ আরও পাঁচজন। তাঁদেরও বেশ ওই গ্রামবাসীর মতো। সবার হাতে বড়শি।ইয়ামিন চৌধুরী ও তাঁর পাঁচ সঙ্গী আসলে মাছ ধরছেন না; মাছ ধরার ভান করে ওখানে ঘাপটি মেরে আছেন। তারপর কেটে গেল দেড়-দুই ঘণ্টা। এমন সময় শব্দ; ক্রমেই বাড়ছে। তাঁরা তাকিয়ে দেখেন, একটা বিমান আকাশে চক্কর দিচ্ছে। আসলে এ বিমানটির জন্যই তাঁরা অপেক্ষা করছিলেন। তাঁদের সবার কাছে আছে এলএমজি। দ্রুত তাঁরা পজিশনে চলে গেলেন। একটু পর একটা অতিকায় সি-১৩০ প্লেন সেখানে অবতরণ করল। বিমানটি থামামাত্র গর্জে উঠল তাঁদের সবার অস্ত্র। টার্গেট থেকে তাঁদের দূরত্ব দেড়-দুই শ গজ। আর সেটা এত বড় যে, তাঁদের অস্ত্রের কোনো গুলি লক্ষ্যচ্যুত হলো না। বিমানটির এক স্থানে ধোঁয়ার ছোট একটা কুণ্ডলী দেখা গেল। সেখানে পাহারায় থাকা পাকিস্তানি সেনারা কিছু বুঝে ওঠার আগেই তাঁরা সেখান থেকে পালালেন। গোলাগুলির শব্দে সংলগ্ন গ্রামের মানুষ পালিয়ে যাচ্ছিল। ইয়ামিন চৌধুরী ও তাঁর পাঁচ সহযোদ্ধা তাদের মধ্যে মিশে নিরাপদ স্থানে চলে গেলেন।এ ঘটনা ১৯৭১ সালের জুন-জুলাই মাসের। সিলেট জেলার সালুটিকর বিমানবন্দরে। সেদিন তাঁদের অস্ত্রের গুলিতে পাকিস্তানি ওই বিমানটির বেশ ক্ষতি হয়। বিমান চালক বিমানটি নিয়ে তখনই ঢাকার উদ্দেশে রওনা হয়। ঢাকায় সেটি বিধ্বস্ত হয়।ইয়ামিন চৌধুরী মুক্তিবাহিনীর গণবাহিনীর যোদ্ধা ছিলেন। মেঘালয়ের ইকো ওয়ানে প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিয়ে ৫ নম্বর সেক্টরের ডাউকি ও ভোলাগঞ্জ সাব-সেক্টরে যুদ্ধ করেন। তিনি ছিলেন একটি কোম্পানির কমান্ডার। তিনি ও তাঁর অধীন মুক্তিযোদ্ধারা অত্যন্ত বিচক্ষণতা ও সাহসিকতার সঙ্গে পাকিস্তানিদের ওপর আক্রমণ চালিয়েছেন। তাঁর কোম্পানি হিট অ্যান্ড রান পলিসিতে অ্যাম্বুশ, রেইড, ডিমোলিশন ও আকস্মিক আক্রমণসহ বিভিন্নমুখী অপারেশন চালিয়ে পাকিস্তানি সেনাদের বিপর্যস্ত করতে সক্ষম হয়। তাঁর কোম্পানি কয়েকটি সম্মুখযুদ্ধেও অংশ নেয়। এর মধ্যে ছাতক, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জের যুদ্ধ উল্লেখযোগ্য। তাঁর প্রথম অপারেশন মোল্লারগাঁও সেতু ধ্বংস।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য ইয়ামিন চৌধুরী বীর বিক্রম খেতাব পেয়েছেন।বীর বিক্রম ইয়ামিন চৌধুরীর বাবার নাম আবদুল হামিদ চৌধুরী (হামদু মিয়া)। মা সাইদুন বেগম। স্ত্রী সেহেলী চৌধুরী। তাঁর দুই মেয়ে ও এক ছেলে। ইয়ামিন চৌধুরী ১৯৯৬ সালের ২৬ জানুয়ারি মারা গেছেন। তাঁর বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রণকেলী গ্রামে। তিনি বসবাস করতেন সিলেট শহরের ঝর্ণারপারে।ইয়ামিন চৌধুরীর স্ত্রী বললেন, ‘আমার স্বামী দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। তাঁরা দেশের গর্ব। আমাদের জন্যও গর্বের। সিলেটের মানুষ আমার স্বামীর কথা মনে রেখেছেন। আগামী প্রজন্মও তাদের স্মরণ করবে।’ সূত্র: সেহেলী চৌধুরী ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৪ ও ৫ এবং মাসিক সুরমা, সিলেট।গ্রন্থনা: তারা রহমান[email protected]