তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. ইয়াকুব আলীবীর প্রতীকসিলেট ও কসবায় বীরত্বের সঙ্গে যুদ্ধ করেনমো. ইয়াকুব আলী ১৯৭১ সালে চুয়াডাঙ্গা ইপিআর (পরে বিডিআর, এখন বিজিবি) উইংয়ের অধীনে দর্শনা সীমান্তে কর্মরত ছিলেন। ২৬ মার্চেই তাঁদের কাছে সংবাদ পৌঁছায় পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় বাঙালিদের আক্রমণ করেছে। তাঁদের কোম্পানির বাঙালি ইপিআররা বিদ্রোহ করার জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। এদিন চুয়াডাঙ্গা ইপিআর উইং সদর দপ্তর থেকেও ওয়্যারলেসযোগে তাঁদের প্রস্তুত থাকতে বলা হয়। তাঁরা সেভাবে প্রস্তুত থাকেন। এদিকে ২৫ মার্চ রাতেই পাকিস্তানি সেনাবাহিনী যশোর সেনানিবাস থেকে এসে কুষ্টিয়ায় অবস্থান নেয়। চুয়াডাঙ্গা ইপিআর উইং অধিনায়ক আবু ওসমান চৌধুরী স্থানীয় রাজনৈতিক নেতাদের পরামর্শে কুষ্টিয়ায় অবস্থানরত পাকিস্তানি সেনাদের আক্রমণ করার সিদ্ধান্ত নেন। তখন সীমান্ত এলাকায় অবস্থানরত ইপিআরদের কুষ্টিয়ার দিকে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এই যুদ্ধে মো. ইয়াকুব আলীও অংশ নেন। কুষ্টিয়া মুক্ত হওয়ার পর তিনি তাঁর কোম্পানির সঙ্গে মেহেরপুরের মুজিবনগরে প্রতিরক্ষা ডিফেন্সে অবস্থান নেন। পরে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণে এই ডিফেন্সের পতন হলে তাঁরা ভারতে চলে যান। পরবর্তী সময়ে তাঁদের ভারতের তেলঢালায় পাঠানো হয়। এ সময় তিনি ছুটি নিয়ে তাঁর বাড়িতে আসেন। পরে তিনি আবার যুদ্ধে যোগ দেন। মো. ইয়াকুব আলী এরপর কোথায় যুদ্ধ করেন, সে সম্পর্কে সঠিক কোনো তথ্য জানা সম্ভব হয়নি। কারণ তিনি এখন বেঁচে নেই। তাঁর স্ত্রী ও ছেলে (তাঁর জন্ম স্বাধীনতার পরে) এবং পরিবারের অন্য কেউ এ সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেননি। তাঁর কোনো সহযোদ্ধার নাম অথবা কোন সেক্টর বা সাব-সেক্টরের অধীনে তিনি যুদ্ধ করেছেন, তাও বলতে পারেননি। ইয়াকুব আলীর স্ত্রী রৌশনারা বেগম বললেন, তাঁর স্বামী কয়েকবার তাঁকে বলেছেন, তিনি সিলেট ও কসবা-আখাউড়া এলাকায় যুদ্ধ করেছেন। কসবার বগাবাড়িতে এক যুদ্ধে তিনি অংশ নিয়েছেন। এ যুদ্ধে নিশ্চিত মৃত্যুর হাত থেকে তিনি বেঁচে যান। এই যুদ্ধের কথা তাঁর স্বামী তাঁকে কয়েকবার বলেছিলেন। ইয়াকুব আলীর ছেলে এ কে এম ইকবাল হোসেন জানান, তিনিও এই যুদ্ধের কথা মায়ের কাছ থেকে শুনেছেন। তাঁর বাবা যখন মারা গেছেন, তখন তিনি ছোট। বোঝার মতো বয়স তাঁর ছিল না। সে জন্য বাবার বীরত্বের কথা তাঁর জানা হয়নি। এ জন্য তিনি বেদনা অনুভব করেন। ইকবাল হোসেন পুলিশে (সহকারী পুলিশ সুপার) চাকরি করেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মো. ইয়াকুব আলী বীর প্রতীক খেতাব পেয়েছেন।মো. ইয়াকুব আলীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা গ্রামে। স্বাধীনতার পর তিনি বিজিবিতেই চাকরি করেন। ১৯৭৪ সালে অবসর নেন। ১৯৮০ সালে তিনি মারা গেছেন। তাঁর বাবার নাম আবু তাহের। তিনি পল্লি চিকিৎসক ছিলেন। মা মুক্তারের নেছা। ইয়াকুব আলীর এক ছেলে ও তিন মেয়ে।আলাপকালে মো. ইয়াকুব আলীর স্ত্রী রৌশনারা বেগম বলেন, ‘আমার স্বামী দেশের জন্য ত্যাগ ও কষ্ট স্বীকার করেছেন। আজ স্বাধীন দেশে আমরা বসবাস করছি। আমার স্বামীর জন্য আমি গর্ববোধ করি। আমার স্বামীর নামে ব্রাহ্মণবাড়িয়া বা কসবায় কোনো কিছুর নামকরণ করা হলে ভালো হতো।’সূত্র: রৌশনারা বেগমের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো. সোহরাব হোসেন এবং মুক্তিযুদ্ধে রাইফেলস ও অন্যান্য বাহিনী, সুকুমার বিশ্বাস।ঘোষণা: প্রিয় পাঠক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সম্পর্কে আপনাদের কোনো তথ্য জানা থাকলে তা এবং ধারাবাহিক এ প্রতিবেদন নিয়ে মতামত আমাদের কাছে পাঠাতে পারেন। গ্রন্থনা: তারা রহমানTৎৎ[email protected]