তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শেখ আবদুল মান্নান, বীর প্রতীকগ্রিন রোড অপারেশনে নেতৃত্ব দেন তিনিশেখ আবদুল মান্নান ১৯৭০ সালে পাকিস্তান সেনাবাহিনীর ২৪ কমিশন অফিসার্স শর্ট কোর্স বাছাই পরীক্ষায় অংশ নিয়ে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সব প্রক্রিয়া শেষে প্রশিক্ষণে যোগ দেওয়ার জন্য চিঠিও পান তিনি। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি তাঁর ভালো মনে না হওয়ায় লোভনীয় ওই চাকরিতে যোগ দেননি। এ সময় দেশে একের পর এক ঘটনা ঘটছে। ১৯৭১ সালের শুরু থেকেই বাংলাদেশের পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হতে থাকল। তখন ঢাকায় প্রতিদিন মিটিং-মিছিল হচ্ছে। তিনিও তাতে যোগ দিচ্ছেন নিয়মিত। এরপর ২৫ মার্চ রাত থেকে শুরু হয় পাকিস্তানিদের হত্যাযজ্ঞ। শেষ পর্যন্ত তাঁর ঘনীভূত আশঙ্কাই সত্য হলো।২৫ মার্চ রাতে শেখ আবদুল মান্নান ছিলেন ঢাকার ফার্মগেট এলাকায়। কারফিউ শিথিল হলে তিনি আর বাড়ি ফেরেননি। ২৮ মার্চ সেখান থেকে গোপীবাগে যান। সেখানে থাকতেন তাঁর বন্ধু দুলাল। (মুক্তিযোদ্ধা মুনসুরুল আলম দুলাল, বীর প্রতীক)। তাঁরা দুজন সিদ্ধান্ত নেন, দেশের স্বাধীনতার জন্য লড়াই করবেন। তাঁকে সঙ্গে নিয়ে সেদিনই ঢাকা ছাড়েন। রওনা হন ভারতের আগরতলার উদ্দেশে। সেখানে পৌঁছে তাঁরা খোঁজখবর নিতে থাকেন, কীভাবে সশস্ত্র যুদ্ধে অংশ নেওয়া যায়। এর মধ্যে তাঁর আরও কয়েকজন বন্ধু সেখানে যান। কিছুদিন পর তাঁদের দেখা হয় খালেদ মোশাররফ (বীর উত্তম) এবং এ টি এম হায়দারের (বীর উত্তম) সঙ্গে। তাঁরা তাঁদের মুক্তিবাহিনীতে গেরিলা হিসেবে অন্তর্ভুক্ত করেন। শুরু হয় প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে ঢাকায় ফেরেন। এই দলে তিনি ও দুলাল ছাড়াও ছিলেন বজলুল মাহমুদ (বীর প্রতীক), সিদ্দিক, আলমগীর, বাদল, আবদুল্লাহ, কটু ও খালেদ।শেখ আবদুল মান্নান প্রথম অপারেশন করেন গ্রিন রোডে। জুন মাসের একদিন এক পাকিস্তানি সেনার ওপর আকস্মিকভাবে চড়াও হয়ে তাকে ছুরিকাঘাত করে তার এসএমজি কেড়ে নিয়ে তিনি পালিয়ে যান। এরপর ওই মাসেই তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে তেজগাঁও কলেজে হামলা করেন। কলেজ কর্তৃপক্ষ তখন পরীক্ষার আয়োজন করেছিল। তাঁরা সেই পরীক্ষা ভুণ্ডুল করার জন্য প্রবেশপত্র লুট করেন। সায়েন্স ল্যাবরেটরির পাশে ছিল পাকিস্তানিদের একটি ক্যাম্প। এই ক্যাম্পে ছিল কয়েকজন পাকিস্তানি মিলিশিয়া। জুলাই মাসের একদিন রাত নয়টার দিকে তিনি ও আরও কয়েকজন সেই ক্যাম্পে আকস্মিকভাবে হামলা করেন। তাঁদের হামলায় বেশ কয়েকজন মিলিশিয়া ও তাদের সহযোগী আনসার হতাহত হয়।১৫ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে শেখ আবদুল মান্নান ও আরও দুজন গ্রিন রোডের ওয়াপদা (এখন পানি উন্নয়ন বোর্ড) অফিসের পাকিস্তানি ক্যাম্পে। হতভম্ব পাকিস্তানি মিলিশিয়ারা কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁরা দ্রুত সরে পড়েন ওই এলাকা থেকে। এরপর তিনি অপারেশন করেন ২১ আগস্ট। এই অপারেশন তাঁর নেতৃত্বেই হয়। তাঁর সহযোদ্ধা ছিলেন দুলাল, বজলুল মাহমুদ, আবদুল্লাহ ও আলমগীর। সেদিন তাঁরা রাত একটার দিকে গ্রিন রোডে মাইন পুতে অবস্থান নেন হোটেল নূরের দোতলায়। তাঁদের অস্ত্র বলতে ছিল দুটি এসএমজি, দুটি এসএলআর। রাত দুটার দিকে সেখানে পাকিস্তান সেনাবাহিনীর জিপ ও লরি আসামাত্র মাইনগুলো বিস্ফোরিত হয়। তখন তাঁরা একযোগে কিছুক্ষণ গুলি করে সরে পড়েন। তাঁদের হামলায় সেদিন বেশ কয়েকজন পাকিস্তানি সেনা হতাহত হয়। ক্ষতিগ্রস্ত হয় জিপ ও লরি। এই অপারেশনের খবর পরে বিবিসিতেও প্রচারিত হয়।মুক্তিযুদ্ধে, বিশেষত গ্রিন রোডের অপারেশনে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শেখ আবদুল মান্নান বীর প্রতীক খেতাব পেয়েছেন।শেখ আবদুল মান্নানের পৈতৃক বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দিঘুহাট গ্রামে। তবে তাঁর বাবা সেখানে বসবাস করেননি। ঢাকার কচুক্ষেতে স্থায়ীভাবে বসবাস করতেন (শেখ মঞ্জিল, সেনাপল্লী হাইস্কুলের বিপরীতে)। মান্নানও এখানেই বসবাস করেন। তাঁর বাবার নাম এম এল শেখ। মা আমেনা বেগম। স্ত্রী খুশনুন নাহার। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে।শেখ আবদুল মান্নান বললেন, ‘যে লক্ষ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সে আদর্শ আজও অর্জিত হয়নি।’সূত্র: শেখ আবদুল মান্নানের সাক্ষাৎ কার ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২।গ্রন্থনা: তারা রহমান[email protected]